দলে তারকা ফুটবলারকে বাদ দিতে হবে না হলে পিএসজি ছাড়ার হুমকি এমবাপ্পের
ব্রাজিলের তারকা নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক ভালো নয় এটা পুরনো খবর। এ ছাড়া পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়েরের সঙ্গেও ফরাসি তারকার সম্পর্ক ভালো যাচ্ছে না বলেও গুঞ্জন ছিল। নতুন তিন শর্ত দিয়ে সেটিও পরিষ্কার করে দিলেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
এর মধ্যেই আবারও গুঞ্জন উঠেছে ইউরোপের মধ্যবর্তী দলবদলের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার এই খবর উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি সরাসরি জানিয়ে দিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে আর তারা চাইছে না।
কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে গত মৌসুম শেষে মাদ্রিদে পাড়ি জমানোর কথা থাকলেও তা করেননি এমবাপ্পে। উল্টো পিএসজির সঙ্গে বাড়িয়ে নিয়েছেন চুক্তির মেয়াদ। পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত।
স্প্যানিশ গণমাধ্যম ওকে ডায়েরিও তাদের প্রতিবেদনে জানায় ক্লাবের বর্তমান পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন এমবাপ্পে। পিএসজিতে থাকতে নতুন তিনটি শর্ত দিয়েছেন তিনি।
এরই মধ্য প্রথম ও অন্যতম ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় বর্তমান কোচ ক্রিস্টোফ গালতিয়ারের বদলে জিনেদিন জিদানকে কোচ করতে হবে। আর তৃতীয় সতীর্থ হিসেবে পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি অবথা ইংলিশ তারকা হ্যারি কেনকে দলে ভেড়াতে হবে। যদিও এ ব্যাপারে ফরাসি ক্লাবটির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পিএসজিতে থাকতে এমবাপ্পের নতুন তিন শর্ত
১. নেইমারকে বিক্রি করতে হবে
২. ক্রিস্টোফ গালতিয়েরের পরিবর্তে জিনেদিন জিদানকে কোচ করতে হবে
৩. রবার্ট লেভানদোভস্কি অথবা হ্যারি কেনকে পিএসজিতে আনতে হবে
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live