চমক দিয়ে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ৪ ক্রিকেটার
চলতি বছর যেসব তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, সেসব তরুণ ক্রিকেটারদের স্বীকৃতি দিতে ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৪ ক্রিকেটার। তারা হলেন-ভারতের আর্শদীপ সিং, দক্ষিণ আফ্রিকার মার্কো জেনসেন, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
চলতি বছর সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে আর্শদীপ সিং। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। চলতি বছর টি-টোয়েন্টিতে প্রায় ১৮ গড়ে ৩৩ উইকেট শিকার করেছেন তিনি।
সাউথ আফ্রিকার বোলিং ইউনিটে আলো ছড়াচ্ছেন জেনসেন। ২০২২ সালে বল হাতে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতেও দায়িত্বশীলতার পরিচয় দিতে জানেন তিনি। প্রায় ২৩ গড়ে টেস্টে এ বছর তার সংগ্রহ ২২৯ রান।
এছাড়াও ২০২২ সালে দারুণ ক্রিকেট খেলেছেন তরুণ ইব্রাহিম জাদরান। ওয়ানডেতে এ বছর ৭১ গড়ে ৪৩১ রান করেছেন ইব্রাহিম। এছাড়া টি-টোয়েন্টিতে ৩৭ গড়ে ৩৬৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।
বাকি তিনজনের মতো দারুণ ফর্মে ছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনও। চলতি বছর প্রায় ২২ গড়ে ৪১১ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ওয়ানডেতে প্রায় ৩৯ গড়ে ৩৮৭ রান করেছেন এই ওপেনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live