মেসির অপেক্ষায় আছেন এমবাপে
বিশ্বকাপের বিরতি দিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের স্থগিত থাকা মৌসুম। এরই মধ্যে মাঠে নেমেছে মেসি-এমবাপেদের ক্লাব পিএসজিও। তবে মেসিকে ছাড়া। বিশ্বকাপ বিজয় উদযাপন করার জন্য তিনি এখনও রয়েছেন ছুটিতে। নিজের বাড়ি আর্জেন্টিনার রোজারিওতে। তাকে ছাড়াই বুধবার রাতে স্ট্রসবার্গের বিপক্ষে মাঠে নেমে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। যে ম্যাচে গোল করেছেন এমবাপে এবং লাল কার্ড দেখেছেন নেইমার।
বছরের শেষদিন আবারও মাঠে নামবে পিএসজি। ওই ম্যাচেও খেলবেন না মেসি। কারণ, তখনও তিনি থাকবেন ছুটিতে; কিন্তু মেসির অনুপস্থিতি যেন বড় পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে এমবাপের জন্য। মেসির অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছেন তিনি।
বিশ্বকাপের ফাইনালের পর মেসির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল এমবাপেকে। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে শুভেচ্ছা জানিয়েছিলাম। সারা জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেল। আমারও সুযোগ ছিল; কিন্তু আমি ব্যর্থ হয়েছি। লিওর ফেরার জন্য অপেক্ষা করব। তার সঙ্গে নতুন জয় এবং নতুন লক্ষ্য স্থির করব।’
তবে ফাইনালে সেই হার যে মন থেকে মুছে ফেলতে পারবেন না, সেটা জানিয়ে দিয়েছেন এমবাপে। তিনি বলেন, ‘মনে হয় না এত সহজে ওই স্মৃতি থেকে মুক্তি পাব। কখনোই হয়তো সেটা সম্ভব হবে না। তবু ক্লাবের হয়ে খেলার জন্য ফিরে এসেছি। সতীর্থদের বলেছি, জাতীয় দলের হয়ে আমার যে ব্যর্থতা, তার ফল যাতে ক্লাবকে ভুগতে না হয় সেই চেষ্টাই করব। দুটো আলাদা জায়গা। মিলিয়ে ফেললে চলবে না। বিশ্বকাপে আমার ব্যর্থতার জন্য পিএসজি দায়ী ছিল না। নিজের সর্বশক্তি নিয়ে, ইতিবাচক মনোভাবের সঙ্গে ফিরতে চেয়েছিলাম। ফাইনালে যা হয়েছে সেটা কোনও ভাবেই বদলানো যাবে না। তাই প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই।’
এমবাপে আরও বলেছেন, ‘বিশ্বকাপের সময়েও পিএসজি কোচের সঙ্গে রোজ কথা হয়েছে। আমাদের সেরা একাদশ কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। ফাইনালের আগেও কথা বলেছিলাম এবং তাকে কথা দিয়েছিলাম, ফলাফল যাই হোক না কেন, আমি দ্রুত ক্লাবের হয়ে ফিরব। ছুটি কাটাতে চাই না। গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সামনে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!