অবিশ্বাস্য তথ্য: পেরুতে ৩১,৫৮৩ জন রোনালদো, ৭৩৮ জন পেলে ও ৩৭১ জন মেসি
পেলের মৃত্যুর পর পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন ও সিভিল স্ট্যাটাসের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। শেষ শ্রদ্ধা শেষে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে আজ দাফন করা হবে। সান্তোসের মাঠে ২৪ ঘণ্টাব্যাপী শ্রদ্ধা শেষে তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে সমাহিত করা হবে নেকরোপল একুমেনিকার সমাধিক্ষেত্রে। গত ২৯ ডিসেম্বর মারা যান পেলে।
এএফপি জানিয়েছে, পেরুর জাতীয় পরিচয় নিবন্ধনের তালিকা অনুযায়ী পেলে, কিং পেলে, এডসন আরান্তেস ও এডসন আরান্তেস দো নাসিমেন্তো নামে ২০২২ সালে জন্ম নেওয়া ৭৩৮ শিশুর নাম রাখা হয়েছে।
গত সেপ্টেম্বের মারা যাওয়া ব্রিটেনের রানির নামেও কন্যাসন্তানের নাম রেখেছেন পেরুর মা–বাবারা। সে সংখ্যাও মোটেই কম নয়। ‘কুইন এলিজাবেথ’, ‘এলিজাবেথ দ্য সেকেন্ড’, ‘দ্বিতীয় (রোমান সংখ্যায়) এলিজাবেথ’—নামে মোট ৫৫১ কন্যাসন্তানের নাম রাখা হয়েছে।
তবে পেরুতে কিন্তু ফুটবলারদের মধ্যে পেলেই সবচেয়ে জনপ্রিয় নন। অন্তত সদ্যোজাত সন্তানের নাম রাখার ক্ষেত্রে কথাটা বলাই যায়। ক্রিস্টিয়ানো রোনালদো এখানে ছাপিয়ে গেছেন বাকিদের।
পর্তুগিজ তারকার নামে পেরুতে মোট ৩১ হাজার ৫৮৩ শিশুর নাম রাখা হয়েছে। হয় রোনালদো অথবা তাঁর পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো—এ দুটি নামে এতগুলো শিশুর নাম রেখেছেন পেরুর মা–বাবারা। এ হিসাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপে জেতানো অধিনায়ক লিওনেল মেসি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশ পিছিয়ে। সেখানে ৩৭১ শিশুর নাম রাখা হয়েছে আর্জেন্টাইন তারকার নামে।
মেসির পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নামে ২৭১ শিশুর নাম রাখা হয়েছে দেশটিতে। কিলিয়ান এমবাপ্পে ও এমবাপ্পে—এ দুটি নামে শিশুদের নাম রাখা হয়েছে।
হলিউড কিংবদন্তি টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমা মুক্তি পেয়েছে গত বছর। টম ক্রুজের চরিত্রের নাম ম্যাভেরিক—এই নামে পেরুতে ৭৩৩ শিশুর নাম রাখা হয়েছে।
কন্যাসন্তানের নাম রাখার ক্ষেত্রে পেরুতে ‘রুবি’ নামটা সবচেয়ে জনপ্রিয়। সেখানে ২৪ হাজার ৯৮০ জন মেয়ের নাম রাখা হয়েছে রুবি। কলম্বিয়ার গায়িকা শাকিরার নামে ১ হাজার ৭৮৭ মেয়েশিশুর নাম রাখা হয়েছে।
যুক্তরাস্ট্রের কার্টুনিস্ট চার্লস অ্যাডামসের ফ্যান্টাসি ‘দ্য অ্যাডামস ফ্যামিলি’র সর্বকনিষ্ঠ কন্যা ওয়েডনেসডে দক্ষিণ আমেরিকার কিছু দেশে ‘মার্লিন’ নামে পরিচিত। পেরুতে এই নামে ২৫০ মেয়েশিশুর নাম রাখা হয়েছে। গত বছর জন্ম নেওয়া একটি শিশুর নাম রাখা হয়েছে ইলন মাস্ক টুইটারের বিলিয়নিয়ার মালিকের নামে। কাতার বিশ্বকাপের জন্য অন্য একটি শিশুর নাম রাখা হয়েছে ‘কাতার’।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!