‘মেসি শেষ বিশ্বকাপ খেলে ফেলেছে, এটা আমরা মানি না’
কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার জাতীয় দলের অন্যতম সদস্য অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপে মেসিকে খেলতে রাজি করানোর জন্য যা যা করা সম্ভব, আমরা সব করব। আমরা মেসিকে জাতীয় দলের বাইরে দেখতে চাই না। মেসি বলেছিল, শেষ বিশ্বকাপ খেলতে নামছে। সে শেষ বিশ্বকাপ খেলে ফেলেছে, এটা আমরা মানি না। আমরা মেসিকে চাই। সেটা ভালো করেই জানে আমাদের অধিনায়ক।’
তিনি আরও বলেন, ‘মেসি আমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছে। বিশ্বকাপ জয়ের পর থেকে বারবার আমাদের ধন্যবাদ জানাচ্ছে। কাতারে ফাইনালের পর আমরা কথা বলার মতো অবস্থায় ছিলাম না। শুধু মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম সবাই মিলে। আমরা কী অর্জন করেছি, এখনো ঠিকভাবে অনুভব করতে পারছি না। হয়তো আগামী পাঁচ বা ১০ বছর পর বুঝতে পারব।’
কাতারের সাফল্য প্রসঙ্গে অ্যালিস্টার বলেছেন, ‘বিশ্বকাপ মেসির প্রাপ্য ছিল। এই একটা ট্রফিই সে জিততে পারেনি এর আগে। এখন সেটাও তার কাছে রয়েছে। এই সাফল্যের অংশীদার হতে পেরে আমি ভীষণ গর্বিত। অ্যাঞ্জেল ডি মারিয়ার জন্যও ভীষণ খুশি হয়েছি। তারা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার হয়ে খেলছে। শেষ দুই বছর এই ট্রফিটার জন্য প্রচুর পরিশ্রম করেছে। দেশকে শুধু তৃতীয় বিশ্বকাপ দিতে চেয়েছিল সে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live