ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন উন্মুক্ত চাঁদ
এর আগে ডিপিএলের তিনটি আসরে খেলেছিলেন চাঁদ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের এই ব্যাটারকে।
এই তিনটি আসরে চারটি হাফ সেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন চাঁদ। ঢাকা এবং এর আশপাশের উইকেটগুলো সম্পর্কে তাই ভালোই ধারণা চাঁদের। বাংলাদেশে পরিচিত মুখের অভাব নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ক্রিকেটারের।
চাঁদ বলেন, 'ঢাকা প্রিমিয়ার লিগে আগে যাদের সঙ্গে খেলেছি, তাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। বাংলাদেশে খেলা সবসময় উপভোগ করেছি। এর আগে ৩-৪ মৌসুম ডিপিএল খেলেছি। প্রথমবার বিপিএলে এসেছি। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।'
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের হয়ে খেললেও নিয়মিতই বাংলাদেশের খোঁজ খবর রাখেন চাঁদ। তার জন্মভুমি ভারতকে কয়েকদিন আগেই ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ।
যা নজর এড়ায়নি চাঁদের, 'বাংলাদেশের ক্রিকেট ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আমরা সবাই দেখেছি তারা ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে কত ভালো খেলেছে। বাংলাদেশের অনেক ক্রিকেটার বিশ্বের নানা লিগে খেলছে। এটিই বলে দেয় বাংলাদেশের ক্রিকেট অনেক উঁচুতে উঠছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live