শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হারার আসল কারণ ফাঁস
৮.২ ওভারে দলীয় ৮০ রানে প্রথম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। ৩১ বল থেকে ৫২ রান করে ফেরেন কুশল মেন্ডিস। তবে মাত্র ৩ রান যোগ করেই ফেরেন ভানুকা রাজাপাকশে। এরপর ৩৫ বলে ৩৩ রান করে পাথুম নিশানকা ও ৩ রান করে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। ২২ বলে ৫৬ রান করেন দাসুন শানাকা।
ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই চালায় ভারত
২০৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। টিম ইন্ডিয়া এই ম্যাচে ৫৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। ইশান কিষাণ ২, শুভমান গিল ৫, রাহুল ত্রিপাঠি ৫, অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১২ ও দীপক হুডা ফিরেন ৯ রান করে। তবে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সূর্যকুমার যাদব। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন অক্ষর প্যাটেল। জয়ের জন্য শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২১ রান। তবে দাসুন শানাকার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৪ রান সংগ্রহ করতে পারে ভারত। শানাকা তুলে নেন অক্ষর ও মাভিকে। ফলে ১৯০ রানে থামে ভারতের ইনিংস। অক্ষর করেন ৩১ বলে ৬৫ রান, মাভির ব্যাটে আসে ১৫ বলে ২৬ রান। শানাকা ছাড়াও লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাদুশঙ্কা ও কাসুন রাজিথা।
ম্যাচের সেরা হন অধিনায়ক শানাকা
এ দিন ব্যাট হাতে ৫৬ রান করার পর বল হাতে ২টি উইকেট তুলে নেন দাসুন শানাকা। সেটাকে মাথায় রেখেই ম্যাচের সেরা বাছা হয় লঙ্কা অধিনায়ককে। খেলা শেষ হওয়ার পর তিনি বলেন, “এটা সত্যিই অধিনায়কের মতো পারফরমেন্স হয়েছে। এ দিন দলের ওপেনাররাই শুরুটা দারুণ করেছিল। রানা তাড়া করার সময় ভারতীয় ব্যাটসম্যনরা দারুণ ব্যাট করেছে। ম্যাচটা ওরা বারই করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা নিজেদের নার্ভ ধরে রেখেছিলাম। এমন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে জয় সত্যিই তৃপ্তি দেয়।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live