‘অবিবাহিত’ রোনালদোর জন্য যে সিদ্ধান্ত নিতে পারে সৌদি আরব
সৌদি আরবের আইনে লিভ ইন নিষিদ্ধ। অর্থাৎ বিয়ের আগে কোনো নারী-পুরুষ একসঙ্গে থাকতে পারবেন না। এখানেই আইন ভেঙেছেন রোনালদো আর জর্জিনা। একাধিক সন্তান থাকলেও তারা বিয়ে করেননি। অদূর ভবিষ্যতে বিয়ে করার সম্ভবনাও নেই বলেও গুঞ্জন আছে। আইন অনুযায়ী, লিভ ইন করলে তাদের জেল অথবা জরিমানা হতে পারে। কিন্তু রোনালদোর ক্ষেত্রে কিছুই হচ্ছে না।
স্পেনের সংবাদমাধ্যম ‘ইএফই’কে সৌদি আরবের একজন আইনজীবী বলেছেন, রোনালদো ও জর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হয় না। যদিও আমাদের আইনে বিয়ে করা ছাড়া নারী ও পুরুষের একসঙ্গে থাকাটা নিষিদ্ধ, কিন্তু এমন বিষয় এখন কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আইন তখনই প্রয়োগ করা হবে, যখন কোনো অপরাধ বা সমস্যার সৃষ্টি হবে তখন।
এখানেই নাকি আপত্তি জানাচ্ছে সৌদির জনগণ। ইএফইসহ বিশ্বের বেশ কিছু গণমাধ্যম দাবি করছে, সৌদি কর্তৃপক্ষ নাকি আইন সংশোধনের কথা ভাবছে! তবে সৌদির সেই আইনজীবী ইএফইকে বলেছেন, ‘বিয়ে না করলে নারী-পুরুষের একসঙ্গে থাকায় নিষেধাজ্ঞার আইন এখনো বহাল আছে। তবে সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর এ বিষয়ে হস্তক্ষেপ করে না।’
আইনজীবীর ভাষ্যমতে, আপাতত সৌদি কর্তৃপক্ষ রোনালদোর বিষয়টি দেখেও না দেখার ভান করবে। তবে ভবিষ্যতে কী হবে―সেটা অনিশ্চিত!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!