সাকিবের নতুন ফাঁদ, ধরা পড়বে বাঘা বাঘা ব্যাটাররা
৩৫ বছর বয়সী হলেও সাকিব ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বোলিংয়ে যে নতুন অস্ত্র যোগ করছেন, তা একটি চায়নাম্যান ডেলিভারি। মূলত বাঁহাতি ব্যাটারদের জন্যই এই নতুন ফাঁদ বুনছেন তিনি। এই ডেলিভারির বিশেষত্ব হলো, ফ্লাইটেড ডেলিভারির বল বাতাসে একটু বেশিই ভাসবে। সঙ্গে বল উইকেট পড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই নিচু হয়ে যায়।
বাঁহাতি ব্যাটারের ক্ষেত্রে অবশ্য তা বেরিয়ে যায়। তবে বেশি টার্ন না করলেও অনেকটা ধীরগতিতেই ব্যাটারের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে ম্যাচে এমন ডেলিভারি বাঁহাতি ব্যাটারদের অসুবিধায় ফেলতে পারে। এদিন অনুশীলনে ৪ থেকে ৫টি এটাই চেষ্টা করেছেন। তবে ডানহাতি ব্যাটের ক্ষেত্রে এই বলটি করতে গিয়ে সুবিধা করতে পারেননি সাকিব।
উল্টো ফুল-টস পড়ায় বেশ অনায়েসে ব্যাটার তা স্লগ সুইপ করেছেন। ডানহাতির ক্ষেত্রে সফল না হওয়ার বিরক্তও হন তিনি। এরপর আর ডানহাতির ক্ষেত্রে এটি চেষ্টা করেননি এই অলরাউন্ডার। বাঁহাতি ব্যাটারদের মধ্যে এদিন সাকিবের নেটে ছিলেন ফজলে মাহমুদ রাব্বি।
তাকে করা কয়েকটি ডেলিভারি বাঁহাতের তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের মাধ্যমে করার চেষ্টা করছিলেন সাকিব। বল করার পর আবার শ্যাডো করেও নিজে নিজে দেখে নিচ্ছেন তিনি। যেন পরেরবার আরও নিখুঁতভাবে বলটি করা যায়। এদিন ব্যাটিং শেষে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে ফজলে রাব্বি নিশ্চিত করেন, সাকিব নতুন একটি ডেলিভারির চেষ্টা করছেন।
তিনি বলেন, 'সাকিব ভাই বাঁহাতে লেগ স্পিন (চায়নাম্যান) করানোর চেষ্টা করছিলেন। ফ্লাইটেড ডেলিভারিটি বাঁহাতি ব্যাটারের ক্ষেত্রে বেরিয়ে যায় এবং একটু নিচু হয়ে আসে। বাংলাদেশের উইকেটে এই ডেলিভারি কার্যকর হতে পারে।'
৩৫ বছর বয়সে বোলিংয়ে সাকিবের নতুন অস্ত্র যোগ করাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, 'আমি আসলে দেখিনি ও কি করেছে, তবে নতুন কিছু চেষ্টা করলে তো অবশ্যই ভালো। ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন কিছু যোগ করে তা নিয়ন্ত্রণ করতে পারলে অবশ্যই ইতিবাচক হবে।'
গেল বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে এমন একটি ডেলিভারি (চায়নাম্যান) করতে দেখা গিয়েছিলো সাকিবকে। এবার বিপিএলে কি তাহলে বাঁহাতিদের জন্য ফাঁদ বুনছেন তিনি। যা এই আসরে থেকেই বোলিং ক্যারিয়ারে যোগ করবেন তিনি? ২ বছর আগে সাকিবের নতুন এই ডিলেভারি আয়ত্ত করার সময় অনুশীলনে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স এনালাইসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন।
সে সময় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নতুন ডেলিভারি নিয়ে ক্রিকফ্রেঞ্জিকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, 'নতুন কিছু নিয়ে কাজ করছেন সাকিব। আপাতত এটাকে রহস্য রাখতে চাচ্ছি। এটা পুরোদমে আয়ত্তে না আসা পর্যন্ত খোলাসা করতে চাইছি না।'
শ্রীনির সেই ইঙ্গিতের দুই বছর পার হয়ে গেলেও অবশেষে সোমবার হোম অব ক্রিকেটে সাকিব নতুন ডেলিভারির খোলাসা করলেন। তবে এখন পর্যন্ত ম্যাচে খুব বেশি প্রয়োগ না করা এই ডেলিভারিটি কতখানি কার্যকারী হবে তার উত্তর এখন মিলবে ২২ গজের লড়াইয়েই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!