শাস্তির পেতে যাচ্ছেন সাকিব, সোহান এবং বিজয়
মাঠে যে ধরনের ঘটনাই ঘটুক না কেন, একজন অধিনায়ক এভাবে মাঠের মধ্যে প্রবেশ করে আম্পায়ারের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে পারেন না। কিন্তু সাকিব আল হাসান এমনটাই করেছেন। যা নিয়ে তোলপাড় মিরপুরের ক্রিকেট পাড়ায়। মাঠে থাকা এবং টিভির সামনে থাকা সবাই অবাক-বিস্ময়ে লক্ষ্য করেছে সাকিব আল হাসানের এই ঘটনাটি।
ম্যাচ শেষে ফরচুন বরিশাল জিতেছে ৪ উইকেটের ব্যবধানে। তবে, দ্বিতীয় ইনিংসের শুরুতে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে দুই দলের অধিনায়কের কোনো শাস্তি হবে কি না, তা নিয়ে গুঞ্জন।
এ নিয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এবং ম্যাচ রেফারি রকিবুল হাসান আভাস দিলেন, শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলের অধিনায়ক এবং ঘটনায় জড়িত ফরচুন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়।
রকিবুল হাসান বলেন, ‘টুর্নামেন্টের সার্থে আমরা অবশ্যই কঠোর হবো। মাঠে যে কোনো শৃঙ্খলা বিরোধী কাজ আমরা কঠোরভাবে দমন করার চেষ্টা করবো।’ যদিও কী শাস্তি হবে তা তিনি জানাতে পারেননি। শুধু এটুকু বলেছেন, ম্যাচ রেফারি যে রিপোর্ট দেবেন তার ওপর ভিত্তি করেই শাস্তি নির্ধারিত হবে।
ওই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আক্তার আহমেদ শিপার। নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান, রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং বরিশালের ওপেনার এনামুল হক বিজয়কে শাস্তি হিসেবে আর্থিক জরিমানা করা হবে। তবে তা ম্যাচ ফি’র কত শতাংশ সেটা নির্ভর করবে ম্যাচ রেফারি এবং ফিল্ড আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করে।
আরো একটি সূত্রে জানা গেছে, এই তিন ক্রিকেটারের ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live