আইপিএল না খেলতে পারলেও পুরো ২১ কোটি রুপি পাচ্ছেন পন্ত
নিজের এই দুঃসময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অবশ্য পাশে পাচ্ছেন পন্ত। বিসিসিআই শুধু পন্তের চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে না, শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আইপিএল না খেলেও পুরো ১৬ কোটি রুপি এবং বার্ষিক ৫ কোটি রুপি বেতনও পাবেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে মুম্বাইয়ের আম্বানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের চাওয়া জুনে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই পন্ত মাঠে ফিরুক। গত শুক্রবার হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
দিল্লি-দেরাদুন মহাসড়কে গত বছরের ডিসেম্বরে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার শিকার হন পন্ত। বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়, ‘পন্তের কপালে দুটি জায়গায় কেটে গেছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। এ ছাড়া ডান হাতের কবজি, অ্যাঙ্কেল, গোড়ালি ও পিঠে ক্ষত আছে।’ বাঁহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান এর পর থেকেই চিকিৎসাধীন।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলে বার্ষিক বেতনের পুরো ১৬ কোটি রুপিই পন্তকে দেবে বিসিসিআই। আর যেহেতু তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তার সুবাদে পাবেন আরও ৫ কোটি রুপি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, চোটের কারণে কোনো ভারতীয় খেলোয়াড় আইপিএলে খেলতে না পারলে তাঁর পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজি দল নয়, বোর্ড দেবে।
বিসিসিআই এই নিয়ম মেনেই সিদ্ধান্তটি নিয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো মেলেনি।
পন্ত আইপিএল খেলতে পারবেন না, সেটা গতকাল নিশ্চিত করেছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ জানিয়েছেন, পন্তের চোট প্রভাব ফেলবে দিল্লির পারফরম্যান্সে, ‘পন্ত আইপিএল খেলতে পারছে না। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। দারুণ একটা আইপিএল হবে। আমরাও ভালো করব। পন্তের চোটের প্রভাব অবশ্যই দিল্লির পারফরম্যান্সে পড়বে।’
গাঙ্গুলি সম্প্রতি দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন। আইপিএলের বাইরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগে খেলা এই ফ্র্যাঞ্চাইজির আরও দুটি দলের পারফরম্যান্সেও নজর রাখবেন সৌরভ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!