জয়াবর্ধনের বিপক্ষে গুরুত্বর অভিযোগ তুললো শ্রীলঙ্কান বোর্ড
বিশ্বকাপে এমন পারফরম্যান্সের সময় লঙ্কান ক্রিকেটার দানুষ্কা গুণাতিলকার বিরুদ্ধে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। যার তদন্ত করার জন্য শ্রীলঙ্কার সরকার একটি স্বাধীন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেয়। সেখানেই তদন্তে দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের বিরুদ্ধে বোর্ডের টাকায় রেস্তোরাঁ খোলার অভিযোগ উঠেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের উপদেষ্টা ছিলেন এক সময়ের তারকা ক্রিকেটার জয়াবর্ধনে। সে সময় নাকি তিনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) টাকায় অস্ট্রেলিয়ায় নিজের একটি রেস্তোরাঁ খুলেছেন। শ্রীলঙ্কান সরকারের কাছে তদন্তকারী সংস্থার ৬৩ পাতার রিপোর্টে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
এদিকে শ্রীলঙ্কার আরও এক ক্রিকেটারের বিরুদ্ধে মারপিট করার অভিযোগ উঠেছে। দলটির পেসার চামিকা করুণারত্নে এক পানশালায় মারামারি করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার আরও ছয় ক্রিকেটার। তবে তাদের নাম অবশ্য জানা যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশ খারাপ সময় পার করছে এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির বেসামাল অবস্থার মধ্যেই আবার লঙ্কান ক্রিকেটে বড় এক অভিযোগ উঠল। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কান বোর্ড কোনো মন্তব্য করেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live