ফিফার বর্ষসেরা কোচের তালিকা প্রকাশ, দেখেনিন এগিয়ে আছেন যারা
ফুটবলারদের পাশাপাশি বর্ষসেরা কোচের মনোনীতদের নাম প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই তালিকায় সবার উপরের নাম আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি।
তার নিকট প্রতিদ্বন্দ্বী হিসেবে তালিকায় রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে ২০২১-২২ মৌসুমে লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপা জেতানো কোচ পেপ গার্দিওলা, মরক্কোকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠানো কোচ ওয়ালিদ রেগরাগুই এবং ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে নেয়া দিদিয়ের দেশমও তালিকায় জায়গা পেয়েছেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি ফিফার প্রকাশিত তালিকা থেকে বর্ষসেরা কোচের নাম ঘোষণা করা হবে। এর আগে ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকদের ভোট গ্রহণ চলবে। সেখান থেকে নির্বাচিত করা হবে সেরা কোচ।
ফিফার বর্ষসেরা কোচের মনোনয়ন যারা পেলেন : লিওনেল স্ক্যালোনি (আর্জেন্টিনা), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), ওয়ালিদ রেগরাগুই (মরক্কো) এবং দিদিয়ের দেশম (ফ্রান্স)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live