রোনালদোর চেয়ে ৭০০ কোটি টাকা বেশি দিয়ে মেসিকে চাই সৌদির ক্লাবটি
ইউরোপিয়ান মিডিয়ার খবর, আল হিলালের সঙ্গে কথা বলতে নাকি মেসির বাবা হোর্হে মেসি সৌদি আরবে গেছেন। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ রয়েছে মাস ছয়েক। নতুন করে চুক্তির জন্য যদিও প্রস্তুত প্যারিসের ক্লাবটি। তবে টাকার বস্তা নিয়ে মেসির জন্য হাজির আল হিলাল। দলটির লক্ষ্য, একই লিগে মেসি-রোনালদোর খেলানো। আরব গণমাধ্যমের খবর, মেসি যাতে সৌদিতে আসেন, সে লক্ষ্যে আল হিলালকে সহযোগিতা করছে সৌদি সরকারও।
স্পেনের এক সংবাদমাধ্যমের খবর, মেসিকে বছরে ২,৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল। আল নাসর থেকে রোনালদো বছরে পাবেন ১,৭৪১ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৭০০ কোটি টাকা বেশি পাবেন মেসি। মেসি নিজেও এই প্রস্তাবে আগ্রহী বলে জানিয়েছে তারা। জল্পনা আরও বাড়িয়েছেন কাতারের রাজার এক আত্মীয় নাসের আল আতিয়া। তিনি বলেছেন, ‘প্যারিস থেকে মেসির পরবর্তী গন্তব্য হতে চলেছে সৌদি আরব।’
স্পেনের দুই শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই এল ক্লাসিকো নামে পরিচিত। একটা সময় এই লড়াইটা জমত মূলত লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে। সৌদি ফুটবলেও রয়েছে এল ক্লাসিকো। যেটি পরিচিত রিয়াদ ডার্বি নামে। এই ডার্বিতে খেলে থাকে সৌদির সেরা দুই ক্লাব আল নাসর ও আল হিলাল। নাসরে রয়েছেন রোনালদো। মেসি যদি আল হিলালে যান, তখনই হবে মেসি-রোনালদোর লড়াই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live