ব্রেকং নিউজ: গুরুতর আহত খালেদ মাসুদ পাইলট
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজশাহী সিক্সার্স দলের খেলোয়াড় সিবলী সাদিক জানান, পাইলট ভাই হাতে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। তার বাম হাত ভেঙে গেছে। এদিন ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের রাজশাহী সিক্সার্স বনাম মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব, দুপচাঁচিয়া বগুড়ার মধ্যেকার খেলা ছিল।
ক্লেমন রাজশাহী ক্রিকেট কোচ শিবলি সাদিক জানান, শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষ দলের প্রয়োজন ছিল মাত্র চার রান। শেষ বলে ব্যাটসম্যান চমৎকার একটি শটও খেলেন। যা বাউন্ডারি হওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ব্যাটসম্যানের সেই শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পাইলট। এতে করে পাইলটের দল এক রানে জয় পায়। কিন্তু তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। তবে তাঁর বাম হাতের হাড় ভেঙে যায়। তাকে চিকিৎসক কয়েকদিন বিশ্রাম নিতে পরামর্শ দেন।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমার বাম হাত ভেঙে গেছে। হাতের হাড় পুরোপুরি ভেঙে আলাদা হয়ে গেছে। চিকিৎসক প্লাস্টার করে দিয়েছেন। আগামী সোমবার বা মঙ্গলবার সার্জারি করতে হবে। এখন বিশ্রামে আছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live