৬ মাস অন্তর পরীক্ষা দিতে হবে টাইগারদের, কঠিন নিয়ম করলো বিসিবি
বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু বদলাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে একটা নতুন যুগ শুরু হয়েছে মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল অবসর নেওয়ার পর। অলরাউন্ডার মাহমুদুল্লাহকে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না। টেস্ট থেকে তিনি অবসর নিয়েছেন। তাঁকে শুধু এক দিনের ক্রিকেটে রাখা হতে পারে। সদ্য ভারতকে এক দিনের সিরিজ়ে হারিয়েছে বাংলাদেশ।
২-১ ব্যবধানে সিরিজ় জেতে তারা। যদিও টেস্ট ক্রিকেটে দাপটের সঙ্গে জেতে ভারত। এমন অবস্থায় কোচ রাসেল ডোমিঙ্গো দায়িত্ব ছেড়েছেন। বোর্ড চাইছে সাদা এবং লাল বলের ক্রিকেটে আলাদা কোচ হোক। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা যে ভাবে খেলছে। কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত তা করবে কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে।
বার্ষিক চুক্তিতে যে বদল আনতে চলেছে বাংলাদেশ সেই বিষয়ে ক্রিকেট কর্তা জালাল ইউনিস বলেন, “চুক্তিতে থাকা ক্রিকেটারদের ছ’মাস অন্তর বিচার করা হবে। আমরা চাই ওরা এই বার্ষিক চুক্তিকে গুরুত্ব দিক। চুক্তিতে থাকা কোনও ক্রিকেটার যদি খারাপ খেলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কিন্তু আমরা চাই বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢোকার জন্য ক্রিকেটারদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকুক।” বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, “নতুন নিয়মের ফলে ক্রিকেটাররা এটা ভেবে নেবে না যে, দলে তাদের জায়গা পাকা। তবে ছ’মাস অন্তর চুক্তি পাল্টে যাবে এমন নয়। সকলে যাতে ভাল খেলে সেই জন্যই এই নতুন নিয়ম। সকলে জানবে খারাপ খেললে তাদের দিকে আঙুল উঠবে।”
বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে। বাংলাদেশে খেলতে যাবে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!