ঘুমাতে দেন না ইশান, গিল অভিযোগ দিলেন রোহিতের কাছে
বিসিসিআইয়ের তরফ থেকে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। একটি বিশেষ আড্ডায় উঠে এসেছে নানা মজার কথা, তবে এই আড্ডার মাধ্যমেই সতীর্থের কৃতিত্বের প্রশংসা করে নিজেদের ২০০ ক্লাবে গিলকে স্বাগত জানিয়েছেন রোহিত শর্মা ও ইশান কিষাণ।
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়েছেন শুভমন গিল। তাঁর আগে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ এবং ইশান কিষাণ এমনটি করেছেন। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের কথা বললে, ওয়ানডেতে দশমবারের মতো এসেছে ডাবল সেঞ্চুরি। ভারত ছাড়াও বাকি তিনটি সেঞ্চুরি করেছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। এখানে এটা জানা গুরুত্বপূর্ণ যে রোহিত শর্মা তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন।
এদিনের ম্যাচের পরে যখন ইশান কিষাণ ও শুভমন গিলের সঙ্গে রোহিত শর্মা আড্ডা দিচ্ছিলেন তখন ভারতীয় দলের ক্যাপ্টেন গিলের কাছে জানতে চান এমন ইনিংস খেলে তাঁর কেমন লাগছে। উত্তরে গিল বলেন, ‘বেশ ভালো লাগছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এবং তৃতীয় একদিনের ম্যাচে যেভাবে আমি আউট হয়েছিলাম সেটাতে ভালো লাগেনি, তবে এবারে শুরুটা ভালো হয়েছিল, মনে হয়েছিল করতে পারব, এবং শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পেরেছি বেশ ভালো লাগছে।’
এরপরে রোহিত বলেন হ্যা সত্যি এভাবে ইনিংস খেলা কঠিন যখন আপনি দেখেন আপনার উলটো দিকের ক্রিকেটাররা আউট হয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে এমন ইনিংস খেলা সত্যি খুব কঠিন। তারপরে রোহিত গিলকে জিজ্ঞাসা করেন সেই সময়ে তাঁর মনে কী চলছিল? উত্তরে গিল বলেন, ‘তখন মনে হয়েছিল যদি আমি বোলারকে যদি না মারতাম তাহলে বোলাররা আমাদের উপর চাপ তৈরি করত এবং ডট বল দিত। আমি ওদের এটা বুঝতে দিনিই যে আমরা চাপে রইছি।’
এরপর গিলের কাছ থেকে প্রি ম্যাচের রুটিন জানতে চান ইশান কিষাণ। তরুণ তারকার প্রশ্নে মজার কথা বলেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক বলেন এটা তো আপনারা দুজনেই বলতে পারবেন। কারণ আপনারা দুজনেই এক সঙ্গে থাকেন। এরপরে ইশান কিষাণ বলেন ম্যাচের একদিন আগে আপনি কী করেন? উত্তরে গিল বলেন, ‘আমার প্রি ম্যাচ রুটিনটা ইশান সম্পূর্ণভাবে খারাপ করে দেন। কারণ সে আমায় ঘুমতেই দেয় না।
ইয়ারপোড না লাগিয়েই ফুল ভলিউম দিয়ে আইপ্যাডে সারাক্ষণ সিনেমা দেখেন। আমি তারপরে ওকে বলি ভাই তুই ইয়ারপোড লাগিয়ে দেখ। সে বলে তুই আমার রুমে শুয়ে আছিস, আমার রুম আমার মতো হবে। আর এটা নিয়ে খুব লড়াই হয়। এটাই আমার প্রি ম্যাচ রুটিন।’ এরপরে ইশান বলেন, ‘আমার মনে হয় তুমি আমার রুমে শুয়ে ছিলে বলে আমার রানটা তুমি করেছ।’
এরপরে গিলকে দুশো ক্লাবে স্বাগত জানান রোহিত শর্মা ও ইশান কিষাণ। তবে এখানেই আড্ডা শেষ হয়ে যায়নি। এরপরে রোহিত ইশানকে জিজ্ঞাসা করেন, ‘তুমি দুশো করার পরে ৩টে ম্য়াচ খেলতে পারনি। তোমার খারাপ লাগেনি।’ উত্তরে ইশান বলেন, ‘ম্যাচের ক্যাপ্টেন তো আপনি। এটার উত্তর আপনি দিতে পারবেন। এরপরে সকলই হাসতে থাকেন।’ তবে শেষে রোহিত ইশানের কাছে জানতে চান যে সে চার নম্বরে ব্যাট করতে ভালোবাসেন কিনা। উত্তরে নিজের সম্মতি জানান ইশান কিষাণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!