‘মেধাবী’ নাসিরকে জাতীয় দলে ফেরার উপায় বাতলে দিলেন সালাউদ্দিন
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, এ দুই ক্রিকেটার এখনো জাতীয় দলে ফিরতে পারেন। সেই পথও বাতলে দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার নাসিরের ঢাকাকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে কুমিল্লার কোচ বলেন, ‘নাসিরের ইনিংস খুবই ভালো লেগেছে। সে অনেক দিন পরে হয়তো বিপিএল খেলছে। দিন দিন সে অনেক ফিট হচ্ছে। সে যদি আরেকটু ফিট হয়, তাহলে হয়তো ফেরার অবস্থায় চলে যাবে। নাসিরকে আমি বাংলাদেশের কয়েকটি মেধাবী ছেলের মধ্যে একজন হিসেবে দেখি। ওর মাথা সব সময় কাজ করে। ওর পক্ষে আসলে ফেরা সম্ভব। বাকিটা ওর ওপর। কতটা ফিটনেস নিয়ে আসবে, তার ওপরে নির্ভর করে।’
সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে খেলা নাসিরও সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলে ফেরার আশা ব্যক্ত করেন, ‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে এটা তো আমার হাতে নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা। সেটাই করতে চাই। হ্যাঁ, ফিটনেস নিয়ে আরেকটু কাজ করতে হবে। আশা করি এ ক্ষেত্রে বোর্ডের সাপোর্ট পাব। যদি ফিটনেস নিয়ে কাজ করি। আমি আলাদা একজন ট্রেনার রেখে জিমটিম করেছি। আশা করব পরবর্তীতে বোর্ডের কোনো ট্রেনারের কাছ থেকে সহায়তা পাব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live