টেস্ট ক্রিকেটের ৭৩ বছরের রেকর্ড ভেঙে তচনচ
রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিপক্ষে মাত্র ৫৪ রানে গুটিয়ে গেছে গুজরাট। এ ম্যাচ জিততে গুজরাটের সামনে ৭৩ রানের লক্ষ্য দিয়েছিল বিদর্ভ। বলাই বাহুল্য, সহজ লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে হাঁটতে গিয়ে পথ হারায় গুজরাট।
১৯৪৯ সালে দিল্লিকে জয়ের জন্য ৭৮ রানের লক্ষ্য দিয়েছিল বিহার। কিন্তু দিল্লি গুটিয়ে গিয়েছিল ৪৮ রানে। ৭৪ বছর ধরে সেই রেকর্ড বয়ে বেড়িয়েছে দিল্লি।
গুজরাট-বিদর্ভের ম্যাচটি কিন্তু শুরু হয়েছিল বিদর্ভের বিপর্যয় দিয়েই। প্রথম ইনিংসে ৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। এই ম্যাচ যে শেষ পর্যন্ত বিদর্ভ জিতবে, সেটি হয়তো অনেকেই ভাবেননি।
গুজরাট নিজেদের প্রথম ইনিংসে ২৫৪ রান করে লিড নেয় ১৮২ রানের। দ্বিতীয় ইনিংসে বিদর্ভ ২৫৪ করলে গুজরাটের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৩ রানের। কিন্তু সেই লক্ষ্যের চেয়ে ১৮ রান দূরে থামতে বাধ্য হয়েছে গুজরাট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়