আফিফের ঝড়ো ব্যাটিংয়ে খুলনাকে বিশাল রানের টার্গেট দিল চট্টগ্রাম
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ম্যাক্স ও'দাউদ ৬ করে আউট হন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে। তবে এরপর উসমান খান আর আফিফ হোসেন ৪৪ বলে ৭০ রানের জুটি গড়েন।
ঝোড়ো ব্যাটিং করা উসমান ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু ৩১ বলে ৭ চার আর এক ছক্কায় ৪৫ রানে আমাদ ভাটের শিকার হয়ে ফিরতে হয় তাকে।
আফিফ ধরে খেললেও ঠিক টি-টোয়েন্টি ইনিংস খেলতে পারেননি। ৩১ বলে ৩৫ রানের ইনিংসে মাত্র একটি চার আর ছক্কা ছিল তার। দারউইশ রসুলি ছিলেন আরও ধীর। ২৫ বলে করেন ২৪ রান।
জিয়াউর রহমান ৯ বলে ১২, অধিনায়ক শুভাগত ৪ বলে আউট হন মাত্র ১ রান করে। তবে শেষদিকে ফরহাদ রেজা ৯ বলে ২ চার আর ১ ছক্কায় অপরাজিত ২১ রানের ক্যামিওতে দলকে পৌঁছে দেন ১৫৭ পর্যন্ত।
ওয়াহাব রিয়াজ ৩৬ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি উইকেট শিকার করলেও মোহাম্মদ সাইফউদ্দিন দেন ৪০ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live