অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশ সেরা ক্রিকেটার
বয়স ৩৮ হয়ে গেছে। তিনি এখন উপলব্ধি করেছেন, জাতীয় দলের হয়ে আর খেলতে পারবেন না।
রোববার মিরপুরে এক অনুষ্ঠানে আশরাফুল জানিয়েছেন, শিগগিরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি।
তিনি বলেন, ‘এখন আর আশা (জাতীয় দলে ফেরা) করি না। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি। কিন্তু যারা তরুণ তারা যে বসে আছে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। আমি এখন শুধু খেলতে চাই। আর হয়তো একটা-দুইটা সিজন খেলব তারপর তো… যথেষ্ট ইনশাআল্লাহ। ’
বিপিএল চলছে, কিন্তু কোনো দলই এবার ভেড়ায়নি আশরাফুলকে। গত ডিসেম্বরে প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএলে সবশেষ খেলেছেন তিনি। খেলা ছাড়ার পর কী ভাবনা জানতে চাইলে আশরাফুল বলেছেন, ‘এখনও সেভাবে চিন্তা করিনি। তবে ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার একটা অভিজ্ঞতা আছে। আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই। ’
উল্লেখ্য, মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের হয়ে ৬১ টেস্টে ছয় সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন ২৭৩৭ রান। এছাড়া ওয়ানডেতে ৩ সেঞ্চুরি আর ২০ হাফ সেঞ্চুরিতে ১৬৯ ইনিংসে ৩৪৬৮ রান করেছেন। ২৩ টি-টোয়েন্টিতে আশরাফুল করেছেন ৪৫০ রান। বাংলাদেশ জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live