নতুন ইতিহাস: ৯ দিনে কোহলির রেকর্ড ভেঙে বাবরের বিশ্বরেকর্ড ছুঁলেন শুভমন গিল
২০১৬-এ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলেছিল পাকিস্তান। সেই সিরিজ়ে তিন ম্যাচেই শতরান করেছিলেন বাবর। ১২০, ১২৩ এবং ১১৭ রান করেছিলেন। তিন ম্যাচে তাঁর মোট রান ছিল ৩৬০। সেই একই পরিমাণ রান করলেন শুভমনও। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ২০৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকেন ৪০ রানে। তৃতীয় ম্যাচে করলেন ১১২। অর্থাৎ, তাঁরও ৩৬০ রান হল।
ভারতীয়দের মধ্যে অবশ্য শুভমনই সর্বোচ্চ। এত দিন এই নজির ছিল বিরাট কোহলির। শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের শুরুতে যে সিরিজ় হয়েছিল সেখানেই এই নজির গড়েছিলেন তিনি। তিনটি ম্যাচে কোহলির রান ছিল ১১৩, ৪, ১৬৬। মোট রান ২৮৩। কিন্তু সেই নজির ৯ দিনও টিকল না। ভেঙে দিলেন শুভমন। শুভমনকেই। তাঁর শতরান এল ৭২ বলে।
ভারতীয় ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে ব্লেয়ার টিকনারকে চার মেরে শতরান পূর্ণ করলেন তিনি। ১৩টি চারের পাশাপাশি পাঁচটি ছয়ের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন শুভমন। এক দিনের ক্রিকেটে চতুর্থ শতরান হয়ে গেল ২৩ বছরের ব্যাটারের। আন্তর্জাতিক এক দিনের ম্যাচে পাঁচটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।
শতরান পূর্ণ করার পর রোহিত সাজঘরে ফিরে যাওয়ার পর অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হলেন শুভমনও। শেষ পর্যন্ত ৭৮ বলে ১১২ রান করলেন তিনি। মারলেন ১৩টি চার এবং পাঁচটি ছয়। যে টিকনারকে চার মেরে শতরান পূর্ণ করেছিলেন তাঁর বলেই আউট হলেন শুভমন। আউট হওয়ার আগের বলেও ছয় মারেন তিনি। সিরিজ়ের শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন। নিউ জ়িল্যান্ডের কোনও বোলারই তাঁর বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারছেন না। সফরকারীদের কোনও পরিকল্পনাই কাজে লাগছে না শুভমনের বিরুদ্ধে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live