হ্যাজেলউড-বোল্টদের র্যাঙ্কিংয়ের শীর্ষে সিরাজ
গত বছরের ফেব্রুয়ারি থেকেই ভারতের ওয়ানডে দলের নিয়মিত অংশ সিরাজ। যদিও আগের তিন বছরে কোনো ওয়ানডে ম্যাচেই খেলার অভিজ্ঞতা ছিল না ভারতীয় এই পেসারের। গত ১২ মাসে সিরাজ ২০ ম্যাচে শিকার করেছেন ৩৭ উইকেট।
সিরাজ শুধু ঝলকই দেখাননি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এর আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হওয়ার কীর্তি রয়েছে কপিল দেব, মানিন্দার সিং, অনীল কুম্বলে, রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহর।
সিরাজের নতুন বলের পার্টনার মোহাম্মদ শামিও র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। তিনি ১১ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ৩২ নম্বরে। দুই ম্যাচে খেলে শামি নিজের ঝুলিতে নিয়েছেন ৪টি উইকেট।
এ ছাড়া বাঁহাতি স্পিনার কুলদীপ ও শার্দুল ঠাকুর ৬টি করে উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। কুলদীপ দুই ধাপ এগিয়ে ২১ নম্বর থেকে উঠে এসেছেন ১৯ নম্বরে। ৫ ধাপ এগিয়ে শার্দুলের অবস্থান ৩৫ নম্বরে।
ব্যাটারদের মধ্যে শুভমান গিল ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। তিনি ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। কিউইদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়ে এই উন্নতি দেখিয়েছেন তিনি। বিরাট কোহলির চেয়ে এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ভারতের সেরা ব্যাটার এখন তিনিই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live