শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়া ও পেরু বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
অন্যদিকে ব্রাজিলের ড্রয়ে বেশ সুবিধাই হয়েছে, গ্রুপের অন্য দল ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চারে, শেষ ম্যাচে পেরুকে হারিয়ে হেক্সা মিশনের আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা।
এদিন এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় ব্রাজিলের যুবারা। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক দল। ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের তরুণ ফুটবলার গুস্তাবো মলানো দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪৪তম মিনিটে সমতায় ফিরে ব্রাজিলের যুবারা। দলকে সমতায় ফেরান আন্দ্রে সান্তোস। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি। আর পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দল দুটি।
অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে হেক্সা মিশনে আশা বাঁচিয়ে রেখেছে মেসি-ডি মারিয়াদের অনুসারীরা। এস্তাদিও অলিম্পিকোতে ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার বাঁচামরার ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানোর দল। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতির দিকে এগিয়ে যাচ্ছিল প্রথমার্ধের খেলা। বিরতির ঠিক ৪ মিনিট আগে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মিডফিল্ডার গিনো ইনফান্তিনো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পেরুর যুবারা। কিন্তু কাঙ্ক্ষিত গোল না হলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়। টানা চার ম্যাচে হারে টেবিলের তলানিতে অবস্থান করছে পেরু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!