বিশ্বের সেরা ১০০ ফুটবলারের তালিকা প্রকাশ, শীর্ষে মেসি-পঞ্চাশেও নেই রোনালদো
কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এবার পিছিয়ে পড়েছেন বিশাল ব্যবধানে। ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের লিগে খেলতে যাওয়া পর্তুগিজ উইঙ্গার আছেন ৫১তম স্থানে! অথচ গতবার তার অবস্থান ছিল আটে। এবার তিনি পিছিয়েছেন ৪৩ ধাপ। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আছেন তালিকার দুইয়ে। গত বছর তার অবস্থান ছিল ষষ্ঠ স্থানে। চার ধাপ এগিয়েছেন তিনি।
আর তৃতীয় স্থানে আছেন তারই স্বদেশী করিম বেনজেমা। গত বছর রিয়ালের জার্সিতে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতা এই স্ট্রাইকার অবশ্য ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি। এবার তিনি এগিয়েছেন ১ ধাপ। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান মৌসুমে মাত্র ১৯ ম্যাচেই ২৫ গোল করা ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড আছেন তালিকার চতুর্থ স্থানে। গতবার তার অবস্থান ছিল সাতে। পাঁচে অবস্থান আরেক রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচের।
গতবার ৪০তম স্থানে থাকা এই ক্রোয়াট মিডফিল্ডার এবার এগিয়েছেন ৩৫ ধাপ। শীর্ষ দশের বাকি স্থানগুলোতে আছেন যথাক্রমে- কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি), রবার্ট লেভানডভস্কি (বার্সেলোনা), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), থিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ) এবং মোহামেদ সালাহ (লিভারপুল)। বার্সার পোলিশ স্ট্রাইকার লেভা গতবার ছিলেন তালিকার শীর্ষে।
এবার ছয় ধাপ পিছিয়েছন তিনি। আর ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস গতবার ছিলেন ৩১তম স্থানে। ২৩ ধাপ এগিয়ে এবার উঠে এসেছেন অষ্টম স্থানে। তালিকায় দশের বাইরে আছেন বায়ার্ন মিউনিখের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে (একাদশ), পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র (দ্বাদশ), টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের মতো তারকারা। সাদিও মানে গতবার ছিলেন ২৩তম স্থানে। এবার তার উন্নতি হয়েছে ১২ ধাপ। আর ব্রাজিলিয়ান তারকা নেইমার গতবার ছিলেন ১৩তম স্থানে। এবার এগিয়েছেন মাত্র এক ধাপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!