বিশ্বকাপ ফাইনালে স্কালোনির সিদ্ধান্তে অবাক হয়েছিলেন দি মারিয়া
কোচের এমন সিদ্ধান্ত শুরুতে বিস্মিত করেছিল দি মারিয়াকে। এমনকি চোট সেরে এসে শুরুর একাদশে থাকার বিষয়টিও আশা করেননি এই উইঙ্গার। তবে স্কালোনির সেই কৌশল দারুণভাবে কাজে লেগেছিল।
বাঁ প্রান্ত দিয়ে খেলে ফ্রান্সকে নাকাল করে ছেড়ে ছিলেন দি মারিয়া। প্রথম গোলের পেনাল্টি আদায় করার পর দলের দ্বিতীয় গোলটিও এসেছিল তাঁর পা থেকে। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনালে পজিশন বদল করে খেলা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন দি মারিয়া। বলেছেন, ভিন্ন পজিশনে খেলতে হওয়ায় কোচ স্কালোনিকে বিভ্রান্ত মনে হয়েছিল তাঁর।
নিজেকে প্রান্ত বদল করে খেলতে হওয়ায় কী মনে হয়েছিল তা ব্যাখ্যা করতে গিয়ে দি মারিয়া বলেছেন, ‘ফাইনালে বাঁ পা পাশে খেলা, এমনকি শুরুর একাদশে থাকার বিষয়টিও আমি আশা করিনি। দল ভালোই খেলছিল, তবে স্কালোনি ফাইনালে আমার ওপর আবার আস্থা রেখেছিলেন। অনুশীলনে আমি বেশ ভালো বোধ করছিলাম।’
এমনকি সেদিন শুরুতে কোচ স্কালোনিকে বিভ্রান্ত বলেও মনে হয়েছিল দি মারিয়ার, ‘যখন আমি নিজেকে বাঁ পাশে দেখি, ভেবেছিলাম স্কালোনি বিভ্রান্ত। পরে তিনি ব্যাখ্যা করেছিলেন, এই জায়গা দিয়েই আমরা তাদের আক্রমণ করতে যাচ্ছি। আর এই জায়গায় খেলাটা আমার জন্য আনন্দের হবে এবং আমরা পার্থক্য গড়ে দিতে পারব। কারণ, এটা তাদের দুর্বল জায়গা। বাঁ পাশে রেখে তিনি আমাকে বিস্মিত করেছিলেন। তবে এটাই তাঁর কাজ। তিনি জানেন, প্রতিপক্ষের কোথায় আঘাত করতে হবে। এভাবেই আমরা ম্যাচের প্রস্তুতি নিয়েছিলাম।’
বিস্ময়টা ফাইনালে নিজের পজিশন দেখেই শুধু নয়, দেশে ফিরে বুয়েনস এইরেসে মানুষ উদ্যাপন দেখেও জেগেছিল দি মারিয়ার। তিনি বলেছেন, ‘আমরা জানতাম উৎসবটা বাঁধনহারা হবে। কারণ, প্রতিটি ম্যাচের আমরা দেখেছিলাম মানুষ কীভাবে বেরিয়ে এসে উদ্যাপন করছে। তবে দেশে পৌঁছে আমরা যা দেখেছিলাম, তা আমরা স্বপ্নেও ভাবিনি। মানুষ যেভাবে কাঁদছিল এবং ধন্যবাদ দিচ্ছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। সেটা সত্যিই আমাদের হৃদয় স্পর্শ করেছে এবং আমরা এটা বেশ উপভোগ করেছিলাম।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live