ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ: চমক দিয়ে সিরিজ সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন ড্যারেল মিচেল। নিজের ইনিংসে তিনি মারেন ১টি চার ও ৩টি ছক্কা। অধিনায়ক মিচেল স্যান্টনার ১৩ রান করেন। এভাবে দুই অঙ্ক পার করতে পারেন নিউজিল্যান্ডের মাত্র দুই ব্যাটসম্যান। এ দিন কিউয়ি দলের ৯ ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ খেলোয়াড়কে নিজের শিকারে পরিণত করেন। আরশদীপ সিং ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। উমরান মালিক ২.১ ওভারে ৯ রান দিয়ে ২টি খেলোয়াড়কে আউট করেন। এছাড়া ২ ওভারে ১২ রান দিয়ে ২ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখান শিবম মাভি।
প্রথমে ব্যাট করে ভারতীয় দল ২০ ওভারে ৪ উইকেটে ২৩৪ রান করে। ভারতের হয়ে শুভমান গিল ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। শুভমান গিল তার ইনিংসে মারেন ১২টি চার ও ৭টি ছক্কা। এছাড়া রাহুল ত্রিপাঠি ২২ বলে ৪৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৩০ রান করেন। সূর্যকুমার যাদব ১৩ বলে ২১ রান করেন।
দীপক হুদা অপরাজিত ফিরেন ৪ বলে ৪ রান করেন। ম্যাচ জেতার পর সিরিজের সেরা খেলোয়াড় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, “ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জিততে আমার কোন আপত্তি নেই। তবে এখানে এমন কিছু পারফরমেন্স ছিল যা এক কথায় অসাধারণ। এই ম্যান অফ দ্য সিরিজ এবং ট্রফিটি পুরো সাপোর্ট স্টাফদের জন্য। আমি তাদের সবার জন্য খুশি। সত্যি কথা বলতে না, আমি সবসময় এইরকম খেলা খেলি। আমি যা প্রয়োজন তা করার চেষ্টা করি। আগে থেকে প্ল্যান করে মাঠে নামি না। আমার অধিনায়কত্বের এই বিশেষত্ব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live