১৪৬’ দিনেই টি-২০তে কোহলির বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল
মাত্র ৫৪ বলেই শতক হাঁকান এ ওপেনার। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৬ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। গত বছর এশিয়া কাপে রেকর্ডটি নিজের নামে করেছিলেন কোহলি।
ফর্মহীন কোহলি সেদিন আফগানিস্তানের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেন। সেই ম্যাচ দিয়ে সেঞ্চুরি খরা কাটে কোহলির। তাঁর ঐ ইনিংসটি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তবে কোহলির রেকর্ডটি ১৪৬ দিনের মাথায় ভেঙে ফেললেন শুবমান।
রায়না, রোহিত, রাহুল ও কোহলির পরেই এখন টি-টোয়েন্টিতে শতক রয়েছে শুবমানের। এদিন শুধু কোহলির রেকর্ডই ভাঙেননি তিনি, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে শতক করার রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিনে টি-টোয়েন্টিতে প্রথম শতক হাঁকান। ১৩ বছর পর রায়নার সেই রেকর্ড ভাঙেন শুবমান। নিউজিল্যান্ডের বিপক্ষে যখন শতক করেন তখন গিলের বয়স ২৩ বছর ১৪৬ দিন।
টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন ফ্রান্সের গুস্তাবো ম্যাকন। ২০২২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর ২৮০ দিন বয়সে শতক হাঁকান তিনি। অবশ্য এই ফরম্যাটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হিসেবে যৌথভাবে রয়েছেন মিলার, রোহিত ও চেক রিপাবলিকের সুরেশ। তিন জনেই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৩৫ বলে
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live