চমক দিয়ে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড
সাদা বলের এই সিরিজের দুই ফরম্যাটেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী বিস্ময়বালক রেহান আহমেদ ও টম অ্যাবেল। গেল বছর পাকিস্তান সফরে টেস্টে অভিষেক হয় এই লেগ স্পিনারের। যেখানে তিনি দুই ইনিংসে ৭ উইকেট শিকার করেছিলেন। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পান তিনি।
ইংল্যান্ড দলে আরেক নতুন মুখ টম অ্যাবেল কাউন্টি ক্রিকেটে সমারসেটকে নেতৃত্ব দিয়েছেন। এই মিডল অর্ডার ব্যাটারও আছেন দুই ফরম্যাটের দলে। আর প্রায় এক বছর পর ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন সাকিব মাহমুদ। পিঠের চোটে ২০২২ সালের পুরোটাই মাঠের বাইরে কেটেছে তার।
এছাড়া ফিরেছেন অলরাউন্ডার মার্ক উডও। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন দুই ব্যাটার উইল জ্যাকস এবং বেন ডাকেট। থাকছেন ইনজুরি কাটিয়ে ফেরা জোফরা আর্চার। ডানহাতি এই পেস বোলার ১৭ মাস মাঠের বাইরে ছিলেন।
এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও দলের কয়েকজন ক্রিকেটারের ইনজুরি সমস্যার কারণে ইংল্যান্ড স্কোয়াডে নেই বেশকিছু তারকা ক্রিকেটার। এর মধ্যে পিএসএলের জন্য ওপেনার অ্যালেক্স হেলস, উইল জ্যাকস, স্যাম বিলিংস, লিয়াম ডউসন অন্যতম। এছাড়াও ইনজুরির কারণে দলে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন।
আগামী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৩ মার্চ। আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজন করা হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।
এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৯ মার্চ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!