বিপিএলে এরকম উইকেটে খেলতে পেরে স্বস্তি এবাদতের
কারণ বিপিএলের শুরু থেকে প্রায় প্রতিটি ম্যাচই ছিল রানপ্রসবা। বিশেষ করে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করা প্রতিটি দলের সংগ্রহ ছিল ১৫৬.৮৩ করে। চট্টগ্রামে সেই রান ছাড়িয়েছে ১৬০ এর গড়।
আর সিলেটে ১৬২.৬২ গড়ে রান তুলেছে আগে ব্যাট করা দল। এমন প্রতিযোগিতামূলক উইকেটে খেলতে পেরে দারুণ আনন্দিত দেশি ক্রিকেটাররাও। টাইগার পেসার ইবাদত হোসেন মনে করেন ব্যাটিং উইকেটেও লাভ হচ্ছে বোলারদেরও।
বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে দলের অনুশীলনের পর টাইগার পেসার ইবাদত হোসেনও উইকেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, 'দেখুন ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আছে ভারতে। ধারণা করছি ওখানেও এরকম উইকেট থাকবে, মানে ভালো ব্যাটিং উইকেট হবে।'
বিপিএলে এরকম উইকেটে খেলতে পেরে দারুণ আনন্দিত ইবাদত। তিনি মনে করেন দেশের পেসারদের স্কিলে উন্নতি করতে হলে এমন উইকেটে খেলার বিকল্প নেই। সেই সঙ্গে নিজের ভাবনার জায়গাটাও পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, 'আমি যেটা অনুভব করছি যে বিপিএলে এরকম উইকেটে খেলে বুঝেছি আমাদের বোলারদের স্কিল আরও উন্নতি করতে হবে যে আমরা কীভাবে এসব উইকেটে বল করতে পারি। কীভাবে পরিস্থিতি সামলাতে পারি। পেস বোলারদের স্কিলে উন্নতি করতে হবে। আমি আমার কথাই বলি, পরিকল্পনার জায়গা পরিস্কার করতে হবে।'
বিপিএলের এবারের আসরটি মনের মতো যায়নি ইবাদতের। ফরচুন বরিশালের হয়ে খেলা এই পেসার ৩ ম্যাচ খেলে নিতে পেরেছেন মাত্র এক উইকেট। নিয়মিত সুযোগ না পেলেও নিজের স্কিলের ঘাটতি নিয়ে কাজ করছেন তিনি।
নিজের ঘাটতি নিয়ে ইবাদতের ভাষ্য, 'এই বিপিএলটা আমার জন্য দারুণ শেখার মঞ্চ। এই বিপিএল থেকে যতটুকু শিখেছি...আমার স্কিলে ঘাটতি ছিল, প্রয়োগের বেলায় সমস্যা ছিল। পরিকল্পনা অনুযায়ী প্রয়োগটাতে সমস্যা আছে। কাজ করছি এটা নিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live