বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএল, ইংল্যান্ড আগে এমন সমস্যায় পড়েনি: বাটলার
কদিন আগেই সাউথ আফ্রিকার কাছে সিরিজ হাড়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। এবার তারা বাংলাদেশে আসছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। নিয়মিত ক্রিকেটারদের মধ্যে অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস ও ডেভিড উইলিদের ছাড়াই দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
এ ছাড়া লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো নেই ইনজুরির কারণে। ইংল্যান্ড এর আগে এমন সমস্যায় পড়েনি বলেই জানিয়েছেন বাটলার। তার বিশ্বাস ছিল প্রত্যেক ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেলাকেই বেশি গুরুত্ব দেবে। সরাসরি না বললেও জাতীয় দলের খেলা বাদ দিয়ে পিএসএল খেলায় বেশ হতাশ তিনি।
বাটলার বলেছেন, ‘এটা একেবারেই অন্যরকম পরিস্থিতি। এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যেভাবে ম্যাচগুলোর সূচি হয়েছে, আমি দুই দিক থেকেই চিন্তা করতে পারি। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আপনি মনে করতে পারেন প্রত্যেকে ইংল্যান্ডের হয়ে খেলাকে প্রধান বিষয় মনে করবে এবং সুযোগ লুফে নেবে।’
ক্রিকেটারদের দিকটাও চিন্তা করছেন বাটলার। তিনি বলেছেন, ‘কিন্তু আরও বড় ব্যাপার আছে। ইংল্যান্ডের হয়ে খেললে এবং ইংল্যান্ডের হয়ে না খেললে ক্রিকেটাররা কী উপার্জন করবে তার মধ্যে বড় ফারাক। এই বিষয়টিও বিবেচনা করতে হবে। তাই প্রত্যেকেরই তাদের ক্যারিয়ারের ভিন্ন সময়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।’
বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার না থাকায় জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন টম অ্যাবেল ও রেহান আহমেদ। বাটলার জানিয়ে দিয়েছেন যারা জাতীয় দলে খেলার সুযোগ হেলায় নষ্ট করেছেন তাদের ব্যাপারে কঠোর হওয়ারও কোনো কারণ দেখছেন না তিনি।
বাটলার বলেন, ‘যদি কেউ নাম সরিয়ে নেয়, তার মানে তারা অন্য কাউকে সুযোগ দিচ্ছে। কিন্তু আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে আপনি লোকজনকে শাসন করছেন এবং বলছেন ইংল্যান্ডের হয়ে তারা আর কখনো খেলতে পারবে না বা এমন কিছু।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!