চলছে ঢাকা বনাম রংপুরের খেলা, টি-২০ ৫০০ করলেন শোয়েব মালিক
শুধু ফিটনেসেই নয় পারফরম্যান্সেও বিপিএলের এবারের আসরে নামিদামি তারকাদের পাল্লা দিয়েছেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে তিনি ৮ ম্যাচে ২৮.৫০ গড়ে ২৩১ রান করেছেন। শুক্রবার তিনি ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নেমেছেন নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচে।
মালিকের টি-টোয়েন্টির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে লাহোরে। প্রায় দেড় যুগের অনেক নাটকীয়তা, অনেক লড়াই শেষে মিরপুরে নিজের ৫০০তম ম্যাচে মাঠে নেমেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। যে সম্ভাবনা নিয়ে তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যারিয়ারের এই পর্যায়ে শেষে তৃপ্তি পেতেই পারেন মালিক।
৪৯৯ ম্যাচ খেলে মালিকের নামের পাশে রয়েছে ১২ হাজার ২৮০ রান। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি রান আছে কেবল ক্রিস গেইলের। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ১৪ হাজার ৫৬২ রান করেছেন। এই ফরম্যাটে মালিকের ৭৫টি হাফ সেঞ্চুরি রয়েছে।
যদিও কোনো সেঞ্চুরির স্বাদ পাননি তিনি। টি-টোয়েন্টিতে মালিকের চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কেবল দুই ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড (৬১৪) ও ডোয়াইন ব্রাভো (৫৫৬)। এই দুজন বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর হট কেক। তবুও মালিক বলতে গেলে নিরবে নিভৃতেই পাঁচশো ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসেবেও ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার মালিক। তিনি ১২৪ ম্যাচ খেলে ২ হাজার ৪৩৫ রান করেছেন। সেই সঙ্গে স্পিন বোলিংয়ে তিনি নিয়েছেন ২৮ উইকেট। জাতীয় দলের হয়ে মালিকের চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে কেবল রোহিত শর্মার।
এখনও পর্যন্ত বিভিন্ন লিগের ২৬টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মালিকের। এর মধ্যে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী রয়্যালস, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন তিনি। শুক্রবার ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। এরপর দেখা যায় মালিককে রংপুরের ক্রিকেটাররা গার্ড অব অনার জানিয়েছেন। সতীর্থদের এমন আয়োজনের আবেগী হতেই পারেন মালিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live