আইপিএল বেশিদিন টিকবে না
আইপিএলের কঠোর সমালোচকদের মধ্যে বোথাম অন্যতম। প্রায়ই তিনি এর সমালোচনা করেন। এবার তিনি টেস্ট ক্রিকেটের সঙ্গে আইপিএলের তুলনা টেনে বলেছেন, ‘ভারত সফরে যান, সেখানে টেস্ট ম্যাচ কেউ দেখতে আসে না, সেখানে ক্রিকেট মানেই আইপিএল। আইপিএলে সবাই প্রচুর অর্থ উপার্জন করছে, এটাও শুনতে বেশ লাগছে। কিন্তু এই আইপিএল কত দিন আবেদন ধরে রাখতে পারবে বলে সবাই মনে করে? টেস্ট ক্রিকেট শতবর্ষ ধরে আবেদন ধরে রেখেছে। কিন্তু আমি নিশ্চিত আইপিএল সেটা পারবে না।’
টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এখনো ধরে রেখেছে ইংল্যান্ড। সেখানকার মাঠগুলোতে টেস্ট ম্যাচ দেখতে এখনো প্রচুর দর্শক হয়। বোথাম আরও বলেন, 'টেস্ট ক্রিকেট হারিয়ে গেলে ক্রিকেটই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ক্রিকেট খেলাটাই অর্থহীন হয়ে পড়বে। ক্রিকেটারদের উচিত, বেশি করে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখা। ইংল্যান্ডে আমরা অনেক বেশি ভাগ্যবান। কারণ, এখনো টেস্ট ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি ভরে যায়। অস্ট্রেলিয়াতে যান, সেখানেও ৭০–৮০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখে। এমনটা পৃথিবীর কোথাও পাবেন না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়