ব্যাট হাতে আবারও ঝড় তুললেন আফ্রিদি
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান নির্বাচক প্রধান অংশ নিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে। নবাব আকবর খান বুগতি ক্রিকেট স্টেডিয়ামে পেশওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে আফ্রিদি খেললেন। শ্বশুরমশাইয়ের বিস্ফোরক ব্যাটিং দেখে থ হয়ে গিয়েছে বাইশ গজ।
বুম বুম আফ্রিদি চেনা মেজাজেই ১৭ বলে করলেন ২৫ রান। তাঁকে ব্যাট হাতে মাঠ মাতাতে দেখে ফ্যানরা ফের উদ্বেল হয়ে গিয়েছেন। আফ্রিদির স্ট্রোক প্লে দেখে হতবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। নস্ট্যালজিয়ায় ডুব দেন তাঁর। ট্যুইটারে আফ্রিদির জন্যই তাঁরা গলা ফাটালেন। আফ্রিদি যেন ঘড়ির কাঁটা পিছন দিকে ঘুরিয়ে দিলেন এদিন।
অন্যদিকে গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোট পাওয়ার পর থেকেই দলের বাইরে ২২ বছরের পেসার। দ্রুত ফিট হয়ে দলে ফিরতে শ্বশুর শাহিদের সঙ্গেই শাহিন সারছেন ট্রেনিং। ইতিমধ্যেই দেখা গিয়েছে, নেটে ব্যাট হাতে শ্বশুরমশাই। আর তাঁকে বল করছেন শাহিন। এই বয়সেও জামাইয়ের পেসে তুলে শট মারছেন শাহিদ। এমন শ্বশুর-জামাই সম্ভবত দেখেনি বাইশ গজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়