তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৪:০৫:৩৬
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয়েছে বদলগাছীতে, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।