'পাকিস্তানে আসতে না চাইলে নরকে যাও’
পুর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে বসার কথা এবারের আসর। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। তাই এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ইচ্ছার কথা গত অক্টোবরে জানান বিসিসিআই সচিব জয় শাহ।
বিসিসিআই সচিবের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পাকিস্তান গণমাধ্যমের খবর, নতুন পিসিবি প্রধান নাজাম শেঠিও একই সুরে কথা বলছেন।
এবার মিয়াঁদাদ বলেছেন, 'ভারত নরকে যেতে পারে, যদি তারা ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতে না চায়। পাকিস্তানের টিকে থাকতে ভারতের প্রয়োজন নেই।'
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, পাকিস্তানের মাটিতে খেলতে যেতে ভয় পাচ্ছে ভারত। কারণ ঘরের মাটিতে পাকিস্তানের কাছে হারবে ভারত বলে মনে করেন তিনি। আর ভারত যদি পাকিস্তানের কাছে হারে, তাহলে তাদের ক্রিকেট ভক্তদের তোপের মুখে পড়বে বিসিসিআই।
তিনি বলেন, 'পাকিস্তানের বিপক্ষে খেলতে কেন ভয় পাচ্ছে ভারত? তারা জানে, যদি পাকিস্তানের কাছে হারে তাহলে জনগণ তাদের ছাড়বে না। নরেন্দ্র মোদি উধাও হয়ে যাবে, তাদের জনতা তাকে ছাড়বে না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live