পিসিবির ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি, অশ্বিনের অবিশ্বাস্য প্রতিক্রিয়া
খুব অল্প কথায় এবং নির্বিকার ভঙ্গিতে নিজের উপলব্ধির কথা জানান অশ্বিন। পরিস্থিতির নিরিখে রবিচন্দ্রনের কথাগুলি যে কতটা খাঁটি, সেটা বুঝে নিতে বিশেষ অসুবিধা হয় না।
আসলে ভারতীয় দল পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় বলেই এশিয়া কাপ পাক ভূ-খণ্ড থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবেই হোক এশিয়া কাপ ধরে রাখতে মরিয়া। বিসিসিআইয়ের উপর চাপ তৈরি করতেই তারা পালটা হুমকি দেয় যে, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরলে তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না।
এই প্রসঙ্গেই অশ্বিন স্পষ্ট জানান, পাকিস্তানের পক্ষে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়। সুতরাং, পিসিবির হুমকিকে কার্যত ফুঁকো আওয়াজ হিসেবে বর্ণনা করেন রবিচন্দ্রন।
নিজের ইউটিউব চ্যনেলে একাধিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন অশ্বিন। সেখানেই তিনি এশিয়া কাপের প্রসঙ্গ উত্থাপন করেন এবং বলেন, ‘এশিয়া কাপ পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ভারত জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানে খেলা হলে তারা এশিয়া কাপে অংশ নেবে না। যদি টুর্নামেন্ট আমাদের দেখতে চাও, অন্য কোথাও টুর্নামেন্ট আয়োজন করো। এমনটা তো আমরা আগেও দেখেছি, তাই না? যখনই আমরা বলি আমরা এশিয়া কাপ খেলতে ওদের দেশে যাব না, ওরা বলবে আমাদের দেশে আসবে না। ঠিক সেরকমই পাকিস্তান এবার জানিয়েছে ওরা বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তবে আমার মনে হয় এটা (পাকিস্তানের বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো) সম্ভব নয়।’
অশ্বিন অবশ্য এও জানিয়েছেন যে, আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজনের প্রবল সম্ভাবনা থাকলেও শেষমেশ টুর্নামেন্ট শ্রীলঙ্কাতেও আয়োজিত হতে পারে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলা হলে তিনি খুশি হবেন বলে জানান।
অশ্বিনের কথায়, ‘তবে শেষমেশ এশিয়া কাপ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এটা ওয়ান ডে বিশ্বকাপের একটা দারুণ প্রস্তুতি মঞ্চ। দুবাইয়ে অনেক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। আমি খুশি হব টুর্নামেন্ট শ্রীলঙ্কায় আয়োজিত হলে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live