অবশেষে সরফরাজকে দলে নেয়ার আসল কারণ জানালেন রিজওয়ান
তার বদলে জায়গা দেয়া হয়েছিল সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই সাবেক অধিনায়ক। তবে রিজওয়ানের পরামর্শেই সুযোগ দেয়া হয় সরফরাজকে।
রিজওয়ান জানিয়েছেন তিনিই নাকি সরফরাজকে দলের নেয়ার জন্য প্রধান কোচ সাকলাইন মুশতাককে অনুরোধ করেছিলেন। রিজওয়ান বলেন, 'আপনি প্রধান কোচ সাকলাইন মুশতাককে জিজ্ঞাসা করতে পারেন যে ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে আমি তাকে কী বলেছিলাম।'
সরফরাজের পারফরম্যান্সে আনন্দিত রিজওয়ান বলেছেন, ‘ভালো লাগছে যে সরফরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি ভালো করছিলাম না, সে কারণে দলের জায়গা আমার প্রাপ্য ছিল না। আমি কোচ ও অধিনায়ককে বলেছিলাম, আমাকে বাদ দিতে, যেহেতু আমার ফর্ম বাজে যাচ্ছিল। আমিই নিউজিল্যান্ডের বিপক্ষে সরফরাজকে দলে নিতে বলেছিলাম। সরফরাজ জায়গা পেয়েছিল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ৮৩.৭৪ গড়ে ৩৩৫ রান করেছেন সরফরাজ। এমনকি এই দ্বিপাক্ষিক সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে একটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরি করে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।
অবশ্য পারফর্ম করতে না পারায় বেঞ্চে বসে থাকার উদাহরণ এর আগেও দেখিয়েছিলেন রিজওয়ান। পিএসএলে পারফর্ম করতে না পারায় স্বেচ্ছায় একাদশের বাইরে ছিলেন তিনি একবার। সেই উদাহরণ টেনে রিজওয়ান বলেন, 'অতীতে পিএসএলের সময় যখন বেঞ্চে ছিলাম, তখনও আঘাত পাইনি। আমি ভেবেছিলাম তারা দলের প্রতি সৎ ছিল এবং আমাকে বেঞ্চে রাখাটা সেই সময়ে দলের প্রয়োজন ছিল।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!