ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

অবিশ্বাস্য ইনিংস সোহানের: মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ১১ ১৪:৩০:২৮
অবিশ্বাস্য ইনিংস সোহানের: মিরাজ

১৭০ রানের লক্ষ্য তাড়ায় তখন খুলনার দরকার ছিল ৩৫ রান। হাতে ছিল তিন ওভার। এমন সমীকরণে শেষ ওভারের আগের ওভারে ১৭ রান নেন তরুণ সোহান। শেষ ওভারে যখন ৯ রান লাগত তখন সোহানের ছক্কায়ই জিতে যায় খুলনা।

ম্যাচটিতে চারে নেমে ৪৩ বলে অপরাজিত ৬৪ রান করেন মাহমুদুল হাসান জয়। সেটাও যেন ছাপিয়ে যায় সোহানের দুটি চার ও তিনটি ছক্কার ক্যামিওতে। দুজনের ১৬ বলে ৪১ রানের ম্যাচ জেতানো জুটিতে জয়ের অবদান ছিল ৭ বলে ১০ রান!

বাকি ৩০ই আসে সোহানের ব্যাটে। এমন ইনিংস সোহানের ক্যারিয়ারের গ্রাফ বদলে দেবে বলে বিশ্বাস করেন মিরাজ। প্রাণ খুলে তরুণ এই ব্যাটারের প্রশংসা করেন তিনি।

মিরাজ বলেন, 'অসাধারণ ব্যাটিং করেছে (সোহান)। বিশেষ করে, এরকম চাপের পরিস্থিতিতে ব্যাট করেছে, এরকম উত্তেজনার ম্যাচ খেলেছে, অবশ্যই অনেক ভালো ব্যাটিং করেছে।'

'দুজনকেই কৃতিত্ব দিতে হয় আসলে। জয়ও শুরু থেকে খুব ভালো ব্যাট করেছে। আর সোহান যে ব্যাটিং করেছে, অবিশ্বাস্য একটি ইনিংস খেলেছে। ওর জন্য, ওর ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে।'

এই জয়ে অবশ্য প্লে-অফ নিশ্চিত হয়নি খুলনার। পয়েন্ট তেবিল থেকে আগেই ছিটকে গেছে তারা। ৬ উইকেটের এমন জয়ে পয়েন্ট তালিকার একদম তলানি থেকে দুই ধাপ ওপরে উঠে পঞ্চম স্থানে থেকে এবারের বিপিএল আসর শেষ করেছে খুলনা।

পাঠকের মতামত:

শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন

শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন

দেশের পুঁজিবাজারকে একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ কাঠামোয় রূপান্তর করতে সরকারের উচ্চপর্যায়ের তৎপরতা দৃশ্যমান হয়েছে। বাজারকে শক্তিশালী ও স্থায়ী স্থিতিশীলতার দিকে... বিস্তারিত