বোলিংয়ে আবারও দুর্দান্ত মারুফা, শেষ হলো অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যাচ
লড়াই জমিয়ে তুললেও অনুমিতভাবেই হেরেছে বাংলাদেশ। সেন্ট জর্জ পার্কে নিগার সুলতানাদের ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে অজি বোলারদের সামনে শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ। ১১ রানেই ২ উইকেট নেই টাইগ্রেসদের। বিপর্যয় সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা। ৩৩ রানে দুই উইকেট নিয়ে শেষ হয় পাওয়ার প্লে।
পাওয়ার প্লের পরেও রানের গতি বাড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো তো ছিল-ই। তবে এক প্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। ৫০ বলে ৫৭ রান করে তিনি ফিরলে বাংলাদেশ থামে ১০৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে বেথ মুনির উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় উইকেট বড় জুটি গড়ে কোনো চাপ-ই আসতে দেননি অ্যালসা হিলি আর মেগ ল্যানিং। ৩৭ রান করে হিলি মারুফার শিকার হয়ে ফিরলে কিছুটা রানের লাগাম টানে বাংলাদেশ। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live