নিজের অবসরের বিষয়ে আবারও যা বললেন মাশরাফি
বিপিএলের প্রথম দুই আসরে টানা ২০১২ এবং ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে দুইবার শিরোপা উচিয়ে ধরেছেন তিনি। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরেও শিরোপা তুলেন তিনি।
এবার কুমিল্লা ভিক্টোরিয়াসকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো কুমিল্লাতে শিরোপা এনে দেন মাশরাফি। ২০১৭ সালে চতুর্থবারের মতো শিরোপা উঁচিয়ে তোলেন মাশরাফি। এবার তার পঞ্চম বারের পালা।
বিপিএলেরও সফলতম মাশরাফিই। ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে পঞ্চমবারের মতো ফাইনাল খেলতে নামবেন তিনি। এটা ‘মাশরাফি-ম্যাজিক’ নয় তো কি! গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফিকে এমন প্রশ্ন করা হলে তিনি হেসে দিয়ে বলেন,
“আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।”
বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স এরপর আবারও আলোচনায় এসেছে জাতীয় দলে খেলা। তবে জাতীয় দলে আর খেলার ইচ্ছা নেই বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি জানিয়েছেন শরীর যতদিন সাপোর্ট দিবে ততদিন তিনি ক্রিকেট খেলতে চান।
“আমি আগেও বলেছি, আমার জাতীয় দলে খেলার ইচ্ছে নেই। আমি যতক্ষণ উপভোগ করছি, যতক্ষণ শরীর সাপোর্ট দিচ্ছে, আমি খেলছি। আমি বলে খেলা ছাড়ার লোক না। প্রেস কনফারেন্স করে, বলে ক্রিকেট থেকে সরে যাওয়ার ইচ্ছে নেই। যদি টুর্নামেন্টের মাঝে মনে হয় খেলব না, তাহলে খেলব না। এমন আলোচনা আপাতত কেয়ার করার দরকার আছে বলে মনে করি না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা