শেষ হলো আফগানিস্তান বনাম আরব আমিরাতের মধ্যকার টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল আরব আমিরাত। জবাবে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে আফগানরা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুজনে যোগ করেন ৩৬ রান। ২০ রান করে গুরবাজ ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাদরান।
এরপরই শুরু হয় আফগান ব্যাটারদের আসা যাওয়া। গুলবাদিন নাইব আউট হয়েছেন শূন্য রান করে। আফসার জাজাইয়ের ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। নাজিবউল্লাহ জাদরান ফিরেছেন মাত্র ১ রান করে। এর ফলে জয় পাওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল।
যদিও পঞ্চম উইকেটে করিম জানাতকে নিয়ে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন জাদরান। শেষ পর্যন্ত জানাত ২২ বলে ৫৬ ও জাদরান ৫১ বলে ৬০ রান নিয়ে অপরাজিত থাকেন।
আরব আমিরাতের হয়ে দুটি উইকেট নেন জোহর খান। একটি করে উইকেট পেয়েছেন আকিফ রাজা ও জাওয়ার ফরিদ। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দাপুটে শুরু পেয়েছিল আরব আমিরাত। ওপেনিংয়েই ১২৯ রানের জুটি গড়েছিলেন ভ্রিত্যা আরভিন্দ ও মোহাম্মদ ওয়াসিম। এর মধ্যে আরভিন্দের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৫৯ রান।
ওয়াসিমের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৫ রানের ইনিংস। এই দুজন ফিরে গেলে দলটিকে বড় পুঁজি এনে দিতে পারেননি পরবর্তী ব্যাটাররা। পরের ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে আরব আমিরাতের স্কোর গিয়ে ঠেকে ১৬৩ রানে। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও গুলবাদিন। একটি উইকেট পেয়েছেন নাভিন উল হক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live