ডি মারিয়ার গোল উৎসব, শেষ হলো জুভেন্টাসের ম্যাচ, দেখেনিন ফলাফল
গত সপ্তাহে ইতালিতে প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল। জুভেন্টাসের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাঠে। যাইহোক, আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়ার এক ঝলমলে প্রদর্শনের কারণে সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে জুভের কোনো সমস্যা হয়নি।
দাপট দেখিয়ে খেলা ম্যাচে পঞ্চম মিনিটেই ডি মারিয়ার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বক্সের বাইরে ডানদিক থেকে দারুণ এক বাঁকানো শটে ১৮ গজ দূর থেকে গোল করেন এই উইঙ্গার।
১৭তম মিনিটে ডি মারিয়ারই শট ঠেকাতে গিয়ে গোললাইনে হাত লেগে যায় নঁতের ডিফেন্ডার নিকোলাস পালোইসের। লাল কার্ড দিয়ে তাকে মাঠের বাইরে বের করে দেন রেফারি, পেনাল্টি পায় জুভেন্টাস। সফল স্পট দ্বিগুণ করতে ভুল করেননি ডি মারিয়া।
এরপর ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান ৩-০ করার সঙ্গে জুভদের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন ডি মারিয়া। এই গোলটি আসে হেড থেকে। তার হেড অবশ্য হাতেই পড়েছিল গোলরক্ষকের।
কিন্তু নঁতে গোলরক্ষক সেই বলটি ধরেন গোললাইনের ভেতরে থেকে। ফলে ভিএআর দেখে জুভেন্টাসের গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
এই ম্যাচ জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠেছে জুভেন্টাস। আজ বিকেলে এই রাউন্ডের ড্র শেষে জানা যাবে তাদের পরবর্তী প্রতিপক্ষের নাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live