পন্টিং-ধোনিদের সবাইকে পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন অজি অধিনায়ক মেগ ল্যানিং
রবিবার ফাইনাল ম্যাচ অধিনায়ক হিসেবে মেগ ল্যানিংয়ের কেরিয়ারের ১০০তম টি-২০ ম্যাচ ছিল। এভাবেই আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরির অভিনব রেকর্ড গড়ে ফেলেছেন। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতেই ১০০টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিনব রেকর্ড গড়ে ফেলেন ল্যানিং। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে এমন রেকর্ড মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি বা মেগ ল্যানিংয়ের নিজের দেশের কিংবদন্তি রিকি পন্টিংয়ের ঝুলিতেও নেই।
পুরুষ বা মহিলা ক্রিকেটের মধ্যে এমন নজির ল্যানিং ছাড়া আর কারও নেই। কাকতালীয়ভাবে নেতা হিসেবে ১০০তম টি-২০ মাইলস্টোন ম্যাচটি ছিল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। মাইলস্টোন ম্যাচ জিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন তিনি।
মেগ ল্যানিংয়ের কৃতিত্বের শেষ এখানেই নয়। ক্যাপ্টেন হিসেবে মোট পাঁচটি আইসিসি ট্রফি তাঁর ঝুলিতে। ২০১৪ সালে প্রথমবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে টি-২০ বিশ্বকাপ জেতান ডান হাতি ব্যাটার। এরপর ২০১৬ সাল বাদ দিলে ২০১৮, ২০২০ এবং ২০২৩ টানা তিনবার অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করলেন। এছাড়া ২০২২ সালে মেগ ল্যানিংয়ের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জেতে অজিরা।
আইসিসি ট্রফি জয়ের নিরিখে এখন পন্টিং ও ধোনির থেকে এগিয়ে তিনি। পন্টিংয়ের ঝুলিতে রয়েছে চারটি আইসিসি ট্রফি। ২০০৩, ২০০৭ সালের ওডিআই এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোনির ঝুলিতে তিনটি আইসিসি ট্রফি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live