শুরুতেই উইকেট হারালো ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
প্যাট কামিন্স তৃতীয় টেস্ট খেলছেন না। তাঁর বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্সের বদলে দলে ঢোকেন মিচেল স্টার্ক। ডেভিড ওয়ার্নারও ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। তাঁর বদলে চোট সারিয়ে দলে ফেরেন ক্যামেরন গ্রিন।
ভারতের ইনিংস বিবরণ:
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই নিশ্চিত আউট হয়ে বেঁচে যান রোহিত। রোহিতের ব্যাটের কানা ছুঁয়ে বল ক্যারির দস্তানায় জমা পড়ে। অস্ট্রেলিয়া জোরালো আবেদন করলেও রিভিউ নেয়নি। আল্ট্রা এজে স্পষ্ট হয়ে যায় যে, রোহিত এক্ষেত্রে আউট ছিলেন। চতুর্থ বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউর হালকা আবেদন জানায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, রোহিত এক্ষেত্রে এলবিডব্লিউ ছিলেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া রিভিউ নিলে রোহিত এক্ষেত্রেও আউট হয়ে সাজঘরে ফিরতেন।
পঞ্চম ওভারে স্টার্কের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারেই অস্ট্রেলিয়া স্পিন আক্রমণ শুরু করে। ৫.৬ ওভারে ম্যাথিউ কুনম্যানের বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন রোহিত। বলের লাইন মিস করেন তিনি। ফলে স্টাম্প-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ককে। ২৩ বলে ১২ রান করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬.৪ ওভারে ১ উইকেটে ৩২ রান। ১ বলে ০ রানে পূজারা আর ১৫ বলে ২০ রানে ব্যাট করছেন গিল।
ভারতের একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ:-
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!