দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
একপ্রান্তে তামিম ইকবাল রান তুলতে থাকলেও ইংল্যান্ডের বোলিং অ্যাটাকের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হচ্ছিল লিটন দাসকে। ১৩ বলে মাত্র এক রান সংগ্রহ করলেও ক্রিস ওকসের বুক বরাবর আসা বাউন্সার পুল শটে ছক্কা হাঁকিয়ে চাপমুক্ত হন লিটন। কিন্তু স্কোয়ার লেগে ৮৫ মিটার ছক্কা হাঁকানোর পরের বলেই এই ব্যাটারকে লেগ বিফরের ফাঁদে ফেলেন ইংলিশ এই পেসার।
ওকসের স্ক্যাম্বেল্ড সিমে ফেলা ডিলেভারিটি সোজা এলেও লাইন মিস করেন লিটন। পড়েন লেগ বিফরের ফাঁদে। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েও কাজ হয়নি শেষ পর্যন্ত। পঞ্চম ওভারে প্রথম উইকেট হারিয়ে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত।
গতদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে আক্রমণাত্মক ক্রিকেটের যে সংজ্ঞা দিয়েছিলেন, তা মাঠে প্রয়োগ করতে দেখা যায় ইংলিশদের। হাথুরুসিংহের মতে, আক্রমণাত্মক ক্রিকেট শুধু ব্যাটারদের জন্য বয়, বোলিং-ফিল্ডিংয়েও এর প্রয়োগ থাকতে হবে। ইংল্যান্ডও সেটাই করেছে।
শান্তকে চাপে ফেলতে জোফরা আর্চারের ওভারে ফিল সল্টকে শর্ট লেগে নিয়ে আসেন জস বাটলার। সঙ্গে রাখেন দুটি স্লিপ সহ, গালি ও পয়েন্টে ফিল্ডার। তাতে সফল হতে হতেও হয়নি ইংল্যান্ড। জোফরাকে কাট করতে গিয়ে পয়েন্টে জেসন রয়ের হাতে ক্যাচ তুলে দেন শান্ত। কিন্তু এই ইংলিশম্যানের দুর্দান্ত চেষ্টা হয় ব্যর্থ, হাত থেকে বল পড়ে যায় মাটিতে।
জীবন পান শান্ত। সঙ্গী জীবন পেলেও পাওয়ার প্লে'র শেষ ওভারে আউট হন তামিম। মার্ক উইডের ভেতরে আসা গতিময় ডেলিভারিতে ইনসাইজড এজে বোল্ড হন বাংলাদেশ দলপতি। ২০২১ সালের পর ওয়ানডেতে এটই এই ইংলিশ পেসারের প্রথম উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২০ রান।
দুই দলের একাদশ:
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম/হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, ক্রিস ওয়াকস, আদিল রশিদ, মার্ক উড, জোফরা আর্চার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live