টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া, হেরে গিয়ে রাস্তা কঠিন হল ভারতের, দেখেনিন হিসাব নিকাশ
এই হারে ফলে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া কঠিন হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত ছিল অস্ট্রেলিয়ার। তবে অন্য কোনও দলের দিকে না তাকিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করতে ভারতের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে অন্তত ১টি ম্যাচ ড্র করা দরকার ছিল অজিদের। তবে ড্র নয়, ইন্দোর টেস্টে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
আর যাই হোক, বাকি কোনও দলের পক্ষে অস্ট্রেলিয়াকে টপকানো সম্ভব নয়। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষস্থান পাকা করে ফেলে। অর্থাৎ, লিগ টেবিলের এক নম্বরে থেকে ফাইনাল খেলা নিশ্চিত অজিদের।
অন্যদিকে ভারত ইন্দোর টেস্টে জিতলে তারা সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠত। তবে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসায় ভারতকে ফাইনালের টিকিটের জন্য আরও অপেক্ষা করতে। আমদাবাদে সিরিজের শেষ টেস্ট জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবেন রোহিতরা।
সিরিজের শেষ টেস্টে হারলেও খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে ভারতের সামনে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজে শ্রীলঙ্কা তাদের কোনও ম্যাচ ড্র করলে বা হেরে বসলে ভারত ফাইনালে উঠে যাবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-
১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।
২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।
৩) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।
৪) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৪, জয়-৭, হার-৬, ড্র-১, পয়েন্ট-৮৮, পয়েন্টের শতকরা হার- ৫২.৩৮।
৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।
৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।
৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১২, জয়-৪, হার-৬, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৭.৫০।
৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১১, জয়-২, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৩৬, পয়েন্টের শতকরা হার- ২৭.২৭।
৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)