নেইমারের স্বপ্ন শেষ
ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় মিউনিখে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই থাকবে পিএসজি। এর আগে প্যারিসে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল পিএসজি। এখন যদি নেইমার ছাড়া দুর্বল পিএসজি এই ম্যাচ না জিততে পারে তবে তাদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান এই মৌসুমে শেষ হয়ে গেছে, যা শেষ পর্যন্ত নেইমারের পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্নকে শেষ করে দিতে পারে।
নেইমারের না থাকা নিয়ে পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, ‘পরের দুটি ম্যাচের জন্য নেইমারকে আমরা পাব না। এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এখন দুজন মিডফিল্ডারের পরিবর্তে আমাদের তিনজন মিডফিল্ডার এবং দুজন ফরোয়ার্ড থাকবে।’
২০১৭ সালে ইউরোপ জয়ের লক্ষ্য সামনে রেখে নেইমারকে বার্সেলোনা থেকে রেকর্ড ২২ কোটি ইউরোতে নিয়ে আসে পিএসজি। এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমাটা নেইমারের নামের সঙ্গে জড়িয়ে আছে।
তবে পিএসজি যে স্বপ্ন নিয়ে নেইমারকে কিনে এনেছিল এবং নেইমার যে স্বপ্ন নিয়ে পিএসজিতে এসেছিলেন, কোনোটিই পূরণ হয়নি। নেইমার-পিএসজির যুগলবন্দীর সাফল্যে সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে চোট। বারবার গুরুত্বপূর্ণ সময়ে চোট এসে ছিটকে দিয়েছে নেইমারকে।
সেই চোট আরও একবার বাধা হয়ে দাঁড়াচ্ছে এবার। আর নেইমারকে ছাড়া লিওনেল মেসি-এমবাপ্পেরা দারুণ কিছু করে বায়ার্নের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে না পারেন, তবে ব্রাজিলিয়ান তারকার পিএসজির হয়ে ইউরোপ জয়ের স্বপ্নটা সম্ভবত এখানেই শেষ হবে।
অবশ্য কে জানে, এটি গালতিয়েরের কোনো কৌশল কি না। এর আগে প্রথম লেগেও এমবাপ্পে খেলবেন না জানানোর পর তাঁকে শেষ মুহূর্তে মাঠে নামিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন গালতিয়ের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live