নিজের অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল আশরাফুল
দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেট লিগে ফিরলেও জাতীয় দলে এখনো খেলা হয়নি আশরাফুলের। যদিও জাতীয় দলের খেলার স্বপ্ন এখনও দেখেন আশরাফুল তবে তিনি জানিয়েছেন খুব দ্রুতই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।
শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষদিনে ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন আশরাফুল। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন,
“এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে; সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।”
“এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই এই দলটার (মোহামেডান) সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালো মতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব।”
প্রথম শ্রেণির ক্যারিয়ারে আশরাফুল খেলেছেন ১৮৩টি ম্যাচ। ২১টি সেঞ্চুরি এবং ৪২টি হাফ সেঞ্চুরিসহ ২৮.৬৩ গড়ে ৯ হাজার ১৯২ রান করেছেন তিনি। ২০১৩ সালের মে তে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেন আশরাফুল। বাংলাদেশের হয়ে ৬১ টেস্টে ২৭৩৭, ওয়ানডেতে ১৭৭ ম্যাচে ৩৭৬৮ ও ২৩ টি-টোয়েন্টিতে ৪৫০ রান করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল