অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪র্থ টেস্টে ভারতের একাদশে আসতে পারে চমক
ভারতীয় দলে ফিরতে পারেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম একাদশে রাখা হয়নি বাংলার পেসারকে। বিশ্রাম দেওয়া হয়েছিল। চতুর্থ টেস্টে ফেরানো হতে পারে তাঁকে। আমদাবাদে ৯ মার্চ খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া।
শামি ভারতের হয়ে শুধু টেস্ট নয়, এক দিনের ম্যাচেও খেলেন। বিশ্বকাপের আগে এক দিনের সিরিজ়কে গুরুত্ব দিচ্ছে ভারত। সেই কারণে শামিকে সব ম্যাচে খেলাতে চাইছে না তারা। তৃতীয় টেস্টে সেই কারণে খেলানো হয় উমেশ যাদবকে। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই বোলারদের বিশ্রাম দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কিন্তু চতুর্থ টেস্টে শামিকে ফেরাতে চাইবেন রোহিত শর্মারা। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন শামি।
আমদাবাদ তাঁর ঘরের মাঠ। যদিও সেই মাঠে গত বার গ্রুপ পর্বের খেলা হয়নি। এ বছর হবে। সেই মাঠে শামিকে চাইবেন রোহিতরা। আমদাবাদের মাঠে রিভার্স সুইং বড় অস্ত্র হতে পারে। সেই কারণে শামিকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে ভারত। দুই দল মিলিয়ে এই সিরিজ়ে পেসারদের মধ্যে সব থেকে সফল শামি। ৩০ ওভার বল করে ৭ উইকেট নিয়েছেন তিনি।
চার টেস্টের সিরিজ়ে ২-১ এগিয়ে রয়েছে ভারত। শেষ টেস্ট জিতলে অন্য কোনও দলের অপেক্ষা না করে নিজেরাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে তারা। সেই লক্ষ্যেই আমদাবাদ টেস্টে শক্তি বাড়াতে শামিকে দলে ফেরাতে চাইবে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live